এনবিআরের কর কাঠামো 

রাজস্ব আয়ে মন্দা, বাড়ছে ব্যবসার খরচ

এনবিআরের জটিল কর কাঠামো, ভ্যাট ও সম্পূরক শুল্কের বৈষম্যের কারণে রাজস্ব আয় কমছে এবং ব্যবসার খরচ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা কর কাঠামো সংস্কার ও এনবিআরে আমূল পরিবর্তনের তাগিদ দিয়েছেন।

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জটিল কর কাঠামোর কারণে দেশে রাজস্ব আয় বাড়ছে না। সম্পূরক শুল্ক এবং ভ্যাট কাঠামো বৈষম্যমূলক হওয়ায় এর সংস্কার জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। রোববার রাজধানীতে গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা।   

দীর্ঘদিন ধরে করের নিম্ন হার এবং কাঠামোগত জটিলতা অভ্যন্তরীণ সম্পদ আহরণের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিলাসী বা অপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে সম্পূরক শুল্কের হার ৫ শতাংশ থেকে থেকে ২৫০ শতাংশ পর্যন্ত রয়েছে। এর উদ্দেশ্য রাজস্ব বাড়ানো এবং বিলাসী ও অস্বাস্থ্যকর পণ্যের ব্যবহার কমানো। তবে কর কাঠামোর এই উচ্চ হার অনেক ক্ষেত্রে রাজস্ব বাড়ানোর বদলে হিতে বিপরীত হচ্ছে।

আলোচনায়, সব ধরনের কোমল পানীয়তে একটি অভিন্ন ১৫ শতাংশ কর ঠিক করার দাবি জানানো হয়। পিআরআই গবেষণা পরিচালক ড. বজলুল হক খন্দকার বলেন, ‘চিনি যত বেশি, কর তত বেশি এমন কাঠামো স্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব দুই দিকেই ইতিবাচক প্রভাব ফেলবে।’ 

বাজেটে কেবল লক্ষ্যমাত্রা না বাড়িয়ে, রাজস্ব আদায়ে গতি আনতে এনবিআরে আমূল সংস্কারের তাগিদ দেন বক্তারা। এনবিআরের সাবেক সদস্য ফরিদ উদ্দিন, ‘সম্পূরক শুল্কের নানা জটিলতার কারণে একদিকে যেমন রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ব্যবসার ওপর করের বোঝা চেপে  উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে।’

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, ‘রাজস্ব আদায় কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে হলে কেবল লক্ষ্যমাত্রা নির্ধারণ নয়, বরং প্রয়োজন দীর্ঘমেয়াদী নীতিগত সিদ্ধান্ত। বিদ্যমান জটিলতা নিরসন এবং করের আওতা বাড়াতে কাঠামোগত সংস্কারের বিকল্প নেই।’

গবেষকদের মতে, কর কাঠামোর সংস্কার একদিকে যেমন রাজস্ব বাড়াবে, তেমনি ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষাতেও ভূমিকা রাখবে।

বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা ১৩ লাখ ৩৫ হাজার কেজির বেশি বিভিন্ন প্লাস্টিক কাঁচামালের হদিস পায়নি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি। জ্যাস অ্যাকসেসরিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে...
দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস ইতিবাচক অবস্থানে। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরে প্রবাসী আয় ও রপ্তানি খাত মিলিয়ে মোট ৬৭১ কোটি ডলার আয়...
জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। 
এখন থেকে সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১টি গুরুত্বপূর্ণ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। দেশে ভ্যাট সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও জোরদার করতে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর