রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং শুরু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের উদ্বোধন দেশের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে নির্বাচনী ইশতেহারে সরকার যে অঙ্গীকার করেছিল, তার একটি শক্তিশালী প্রতিফলন বলে মন্তব্য করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

ফকির মাহবুব আনাম বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পরমাণু বিদ্যুৎ যুগে প্রবেশ করল বাংলাদেশ।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি লোডিংয়ের পর তিন মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। শুরুতে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তীতে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে।

পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
সারাদেশে লোডশেডিং নিয়ে ভোগান্তি আরো বেড়েছে। গতকাল (শনিবার) দুপুর ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত প্রতিঘন্টায় লোডশেডিং হয়েছে সর্বনিম্ন ২ হাজার ২৪৭ মেগাওয়াট থেকে সর্বোচ্চ ৩ হাজার ৬শ ৭৮ মেগাওয়াট...
শিল্পখাতকে রক্ষায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ চান ব্যবসায়ী নেতারা। দুপুরে রাজধানীর মতিঝিলে এক সেমিনারে এই দাবি তুলে ধরেন তারা। এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ খাতে ৫ বিলিয়ন ডলার...
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজার থেকে প্রায় দ্বিগুণ দামে এলএনজি কিনতে হচ্ছে। এতে বেড়েছে ভর্তুকির চাপ ও গ্যাস সংকট। অর্থবছরের ২ মাসের কম সময়েই এ খাতে ভর্তুকি ছাড়িয়েছে ৫ হাজার কোটি টাকা।...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর