লোডশেডিংয়ে চালের বাজারে অস্থিরতার শঙ্কা 

আপডেট : ০৫ মে ২০২৬, ১০:২৯ এএম

ঘন ঘন লোডশেডিংয়ের প্রভাব পড়েছে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। বিদ্যুৎ না থাকায় প্রায়ই বন্ধ থাকছে চাল কলগুলো । এতে বাড়ছে উৎপাদন ব্যয়। রাইস মিল না চলায় ব্যাহত হচ্ছে সারা দেশে চালের সরবারহ। দ্রুত সমস্যার সমাধান না হলে চালের বাজারে অস্থিরতার শঙ্কা ব্যবসায়ীদের।

দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে রয়েছে ৪২টি অটোমিলসহ আড়াই শতাধিক চালকল। প্রতিদিন মোকাম থেকে ঢাকা-চট্রগ্রামসহ বিভিন্ন জেলায় যায় কয়েক শ ট্রাক চাল।

মিল মালিকরা বলছেন, লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহতের পাশাপাশি চালের গুণনগত মান কমে যাচ্ছে। নষ্ট হচ্ছে মিলের যন্ত্রাংশ। 

কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান বলেন, দুই–তিন ঘণ্টা পরপর বিদ্যুৎ আসে–যায়। এতে মিলের যান্ত্রিক ত্রুটি হয়। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। 

খাজানগরের জালাল অটো রাইচ মিলের স্বত্বাধিকারী মো. শাহ-জালাল বলেন, এভাবে লোডশেডিং থাকলে সারা দেশেই খাদ্যের একটা ঘাটতি পড়ে যাবে।

এদিকে খাজানগর চালের মোকামে উৎপাদন কমে যাওয়ায় বিপাকে চাতাল শ্রমিক ও কর্মচারীরা। পরিবহন শ্রমিকদেরও কমেছে আয় রোজগার। 

লোডশেডিং অব্যাহত থাকলেও বিদ্যুৎ বিভাগ ও প্রশাসন বলছে, খাজানগরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, চালের উৎপাদন ও রপ্তানি হয় এখান থেকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার।স

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওই জায়গাটাতে গুরুত্ব দিচ্ছে। কোনো জায়গায় সমস্যা হলে চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা ডিজেল সরবরাহ করছি, যেন তারা জেনোরেটরের মাধ্যমে উৎপাদন চালু রাখতে পারে।

দেশের চাহিদার ২০ শতাংশ চাল আসে খাজানগর মোকাম থেকে। এসব মিলের উৎপাদনের সঙ্গে জড়িত অন্তত ২০ হাজার শ্রমিক-কর্মচারী।

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনামুল হক। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হতে যাচ্ছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর