বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ, মত বিশ্লেষকদের

উচ্চ বাণিজ্য ব্যয়, ধীরগতির বন্দর ব্যবস্থাপনা এবং দুর্বল অবকাঠামোর কারণে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। দ্রুত সংস্কার এবং বিনিয়োগ বাড়ানো না গেলে, সরকারের ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।

আপডেট : ০৯ মে ২০২৬, ০৬:৩৪ পিএম

উচ্চ বাণিজ্য ব্যয়, ধীরগতির বন্দর ব্যবস্থাপনা এবং দুর্বল অবকাঠামোর কারণে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। দ্রুত সংস্কার এবং বিনিয়োগ বাড়ানো না গেলে, সরকারের ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।

আজ শনিবার রাজধানীতে ঢাকা চেম্বার আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে।

দেশের মোট বাণিজ্যের প্রায় ৯০ শতাংশের বেশি হয় চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে। তবে কম দক্ষতা, উচ্চ বাণিজ্য খরচ এবং দুর্বল লজিস্টিকসের কারণে বাংলাদেশ এখনো অবকাঠামোগত সক্ষমতায় পিছিয়ে আছে। যার প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে।

ঢাকা চেম্বারের আলোচনায় বলা হয়, বন্দরের লজিস্টিকস খাতের খরচ প্রায় ৪৮ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। অব্যবস্থাপনা ও বেশি সময় লাগার কারণে নির্ধারিত সময়ে ক্রয়াদেশ অনুযায়ী পণ্য সরবরাহ করা সম্ভব হয় না। এতে, বাড়ছে উৎপাদন খরচ ও ভোগান্তি। 

এক ব্যবসায়ী বলেন, ‘মালামাল যেখানে বহন করে সেখানে অনিয়ম বেশি। এই অনিয়মের কারণে খরচ বেড়ে যায়। ওইখানে যে ট্রান্সপোর্টগুলো আছে, সেখানেও একটা সিন্ডিকেশন আছে।’

বক্তারা বলেন, দেশের রপ্তানি খাত এখনো তৈরি পোশাক শিল্পনির্ভর। চলতি অর্থবছরের জুলাই-মার্চ মাসে এ খাতের রপ্তানি ৫ শতাংশের বেশি কমেছে। এতে নির্ভরশীলতার ঝুঁকি তৈরি হয়েছে। তাই বন্দরের সক্ষমতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। 

পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, ‘এটা আপনাকে আপনাকে গাইড করবে এবং একত্রে কাজ করার সহযোগিতা করবে। কিন্তু এই এসপিরেশনে যেতে গেলে ৭ থেকে ৮ শতাংশ গ্রোথ রেটে যেতে হবে, যেটা প্রাইভেট ইনভেস্টমেন্টে জিডিপির ৩০ শতাংশ নেওয়া ছাড়া। আর এক্সপোর্টকে বর্তমান থেকে অনেক বাড়িয়ে তোলা এইটা ছাড়া সম্ভব নয়।’ 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক মো. সলিম উল্লাহ বলেন, ‘বিশাল একটা অংশ কাজ করছে। তাদেরকে ধরে ধরে আমরা ট্রেনআপ করি। এটির মাধ্যমে আমরা তাদেরকে অ্যাক্টিভেট করি কীভাবে বেস্ট সার্ভিস, হাই কোয়ালিটি টাইমলি এবং হাই কোয়ালিটি সার্ভিসটা আমরা নিশ্চিত করতে পারি।’ 

এ সময়, রপ্তানি বাড়াতে দক্ষ ও সমন্বিত লজিস্টিকস ইকোসিস্টেম নিশ্চিতের আহ্বান জানান আলোচকরা। 

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
বিশ্বকাপের ফাইনালে এবার দেখা যাবে না নাইকির লোগো। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে আশাভঙ্গ হলো ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী বিশ্বখ্যাত মার্কিন এই প্রতিষ্ঠানটির। অন্যদিকে,...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর