আগামী দুই অর্থবছর করমুক্ত আয়সীমা পৌনে ৪ লাখ টাকা

আপডেট : ১৯ মে ২০২৬, ০৬:১৩ পিএম

আগামী দুই অর্থবছরের কর কাঠামো আগেই নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার। এতে আয় না বাড়লেও, আগামী বাজেট থেকে বাড়তি করের চাপে পড়বেন ব্যক্তি শ্রেণির করদাতারা। চলতি বাজেট অনুযায়ী, আগামী দুই অর্থবছর করমুক্ত আয়ের সীমা বেড়ে হচ্ছে পৌনে চার লাখ টাকা। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত সীমা আরও বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের।

আগামী ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে জন্য ব্যক্তিশ্রেণির করদাতারা কী হারে কর দেবে, তা নির্ধারণ করে গেছে অন্তর্বর্তী সরকার। আগামী অর্থবছরের জন্য ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়। তবে আয়ের স্তর ও করহারে আনা হয় ব্যাপক পরিবর্তন। ফলে নুতন করে হিসেব কষতে হচ্ছে করদাতাদের।

আগামী দুই অর্থবছরে ৩ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের জন্য করদাতাদের কর দিতে হবে না। এর পরের ৩ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকায় ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০ শতাংশ, তার পরবর্তী ২০ লাখ টাকা আয়ের জন্য ২৫ শতাংশ এবং অবশিষ্ট টাকার জন্য ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।

এদিকে চলতি অর্থবছরে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা। এর পরের এক লাখ টাকার জন্য ৫ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরের ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ। এভাবে সর্বোচ্চ ৩০ শতাংশ হারে আয়কর দিতে হচ্ছে।

ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ জানান, প্রতিটি স্তরে করহার ৫ শতাংশ করে বাড়ানোয় নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চ ধনী-সবাইকেই বাড়তি হারে আয়কর দিতে হবে। নতুন করদাতাদের আয়ভেদে সর্বনিম্ন এক হাজার টাকা আয়কর দেওয়ার বিধান করেছে বিগত সরকার। তাদের করমুক্ত আয়সীমা পার হলেই এক হাজার টাকা কর দিতে হবে।

অর্থনীতি বিশ্লেষক আশরাফ হোসেন খান জানান, মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকাই যৌক্তিক।
 
আগামী অর্থবছরের বাজেটে অন্তর্বর্তী সরকার ঘোষিত করমুক্ত আয়সীমাই বহাল রাখতে চায় এনবিআর।

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস ইতিবাচক অবস্থানে। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরে প্রবাসী আয় ও রপ্তানি খাত মিলিয়ে মোট ৬৭১ কোটি ডলার আয়...
এখন থেকে সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১টি গুরুত্বপূর্ণ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। দেশে ভ্যাট সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও জোরদার করতে নতুন...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর