বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

আপডেট : ০২ জুন ২০২৬, ০৪:৫২ পিএম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশা তৈরি হওয়ায় তেলের দাম ক্রমাগত কমছে।

তেল বাজারের দরদামবিষয়ক ওয়েবসাইট অয়েলপ্রাইজ ডটকমের তথ্য অনুযায়ী, অপরিশোধিত তেলের দামের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৮১ সেন্ট কমে ৯৪ ডলার ১৭ সেন্টে নেমে এসেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৬ সেন্ট কমে ৯১ ডলার ৪০ সেন্টে নেমেছে। মূলত যুদ্ধবিরতি এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তির আশায় সদ্য সমাপ্ত মে মাসে তেলের দাম ১৬ শতাংশেরও বেশি কমেছিল।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই চুক্তি হলে ইরানের তেল রপ্তানি বাড়বে এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পাবে। ফলে জ্বালানি তেলের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালী ঘিরে সরবরাহ শঙ্কার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয়ের দামই ঊর্ধ্বমুখী রয়েছে।
ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলে ৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেমে...
উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের (জেট এ-১) দাম লিটার প্রতি ১৯ টাকা ২২ পয়সা কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ এ দাম কমানো...
ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে নজর রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বিনিয়োগকারীদের আশা, এ আলোচনা যুদ্ধবিরতি আরও কার্যকর করতে সহায়ক হবে।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর