বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালী ঘিরে সরবরাহ শঙ্কার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয়ের দামই ঊর্ধ্বমুখী রয়েছে।

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানি বন্দরগুলোতে নতুন করে মার্কিন নৌ অবরোধ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তেহরানের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 

সবশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় শূন্য দশমিক আট পাঁচ শতাংশ বেড়ে ৮৫ ডলার ৪৫ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট - ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক নয় আট শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে। 

এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালী ঘিরে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পায়, যা এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, তার ওপরই তেলের ভবিষ্যৎ দাম নির্ভর করছে। বিশ্ববাজারে তেলের পর্যাপ্ত জোগান থাকলেও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত আরও বাড়লে কিংবা ইরানি তেল রপ্তানির ওপর নতুন কোনো কঠোর নিষেধাজ্ঞা এলে তা বাজারকে দ্রুত সংকুচিত করে তুলবে। 

বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা তৃতীয় দিনের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট...
ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলে ৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেমে...
উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের (জেট এ-১) দাম লিটার প্রতি ১৯ টাকা ২২ পয়সা কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ এ দাম কমানো...
একটা পাগলা কুকুর কামড়ালো ২৯ জনকে। একই সময়ে ছয়টি গরুকেও কামড়িয়ে আহত করে কুকুরটি। দিনভর পাগলা কুকুরের পাগলামিতে আতঙ্কিত এলাকাবাসী সন্ধায় কুকুরটিকে মেরে ফেলে স্বস্তিতে এলাকার লোকজন। ঘটনাটি ঘটেছে...
প্রধানমন্ত্রী বলেন, সরকার যদি ব্যবসা–বাণিজ্যের সামনের সকল বাধা সরিয়ে দিতে সক্ষম হয়, আমরা দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টি করতে পারি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি...
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের এক আলোচনা সভায় তিনি এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর