বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ খান। এর পাশাপাশি বিএসইসির তিনজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। 

আপডেট : ০৪ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ খান। এর পাশাপাশি বিএসইসির তিনজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও মাসুদ খানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ হতে চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিএসইসির নতুন চেয়ারম্যানের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মাসুদ খান ২০২০ সালের জুলাই মাস থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৪৩ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন শীর্ষস্থানীয় বহুজাতিক ও স্থানীয় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মাসুদ খানের। তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপের পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে সকালে বিসএসইসির সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।

 

তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৫৫ জনে। ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন হামের রোগী...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ হাজার...
ছেলে সেজে মেয়েকে বিয়ে করলেন চাঁদনী নামের এক মেয়ে। এলাকাবাসীর সালিস বৈঠকে বিচ্ছেদ করারসহ সেই মেয়েটিকে মধ্যযুগীয় কায়দায় বেত্রাঘাত, মারধর ও তওবা পড়ানো হয়। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও...
রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানের একটি বাসার ছাদের তৃতীয় তলায় খেলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পা পিছলে পড়ে মোছা. নুসরাত নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় হামিম মডেল...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর