গ্যাসে কমিশন না বাড়লে জুলাই থেকে আন্দোলনে যাবে সিএনজি স্টেশন মালিকরা

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম

প্রতি ঘনমিটার গ্যাসে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি জানান। আগামী ৩০ জুনের মধ্যে এই দাবি মানা না হলে ১ জুলাই থেকে নতুন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে মালিক সমিতির নেতারা বলেন, ২০১৫ সালের পর থেকে সরকার এ পর্যন্ত সাত দফা বিদ্যুতের দাম বাড়ালেও সিএনজি স্টেশন মালিকদের কমিশন সেই অনুপাতে সমন্বয় করেনি। ফলে স্টেশনগুলোর উৎপাদন, কর্মচারীদের বেতন ও সার্বিক পরিচালন ব্যয় ক্রমাগত বেড়েছে। দীর্ঘদিন ধরে কমিশন না বাড়ায় বর্তমানে সিএনজি স্টেশন পরিচালনা করা দিন দিন অসম্ভব হয়ে পড়ছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা আরও জানান, ভবিষ্যতে বিদ্যুৎ ও অন্যান্য আনুষঙ্গিক খরচের বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সি্এনজি স্টেশনের কমিশন যেন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়ের ব্যবস্থা করা হয়, সরকারের কাছে সেই দাবিও রাখছেন তারা। তা না হলে দেশের এই গুরুত্বপূর্ণ জ্বালানি সেবা খাতটি চরম সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় আগামী জাতীয় বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ বা পুনরুদ্ধার ও সমন্বয় প্রকল্প রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা...
বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাতজনিত ঝুঁকি হ্রাসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেঙ্গল পিস ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর...
আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা বরাবরই একটু বেশি থাকে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ,...
বাংলাদেশ বর্তমানে একটি ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের...
বাজেট অধিবেশন শুরুর আগের দিন সংসদীয় দলের সভা করেছে সরকারি দল বিএনপি। শনিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে এই সভা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসবের জন্য তৈরি একটি মঞ্চ দুই দফায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অনুষ্ঠানটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অংশ নেওয়ার কথা ছিল। এ সময়...
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ দিয়েছে সরকার। রোববারের মধ্যে জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে একে বেআইনি বলছেন আদ-দ্বীন...
যথাযথ প্রস্তুতি ছাড়া হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তর করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এ খাতের উন্নয়নে আগামী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর