আরও কমল সোনার দাম 

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। এবার ২২ ক্যারেটে ৫ হাজার ৪৮২ টাকা কমে প্রতি ভরির দাম হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমার প্রেক্ষিতে এই সমন্বয় বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস।

আপডেট : ০৬ জুন ২০২৬, ০১:২৮ পিএম

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। এবার ২২ ক্যারেটে ৫ হাজার ৪৮২ টাকা কমে প্রতি ভরির দাম হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমার প্রেক্ষিতে এই সমন্বয় বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস।

শনিবার সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে গত ২ জুন দাম কমানো হয়েছিল। ফলে চলতি মাসে দুই দফায় দাম কমল ৮ হাজার ৭৪৮ টাকা। 

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটে ভরিতে কমেছে ৫ হাজার ২৪৯ টাকা, বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকায়। সেই সঙ্গে ৪ হাজার ৪৯০ টাকা কমে ১৮ ক্যারেটের ভরির দাম হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় কমেছে ৩ হাজার ৬১৬ টাকা, দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা। 

পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। 

বিশ্ববাজারে ২০২৫ সালে সোনার দাম ৭০ শতাংশ বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম সর্বকালের রেকর্ড উচ্চতায় ওঠে। তবে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সোনার দাম বাড়েনি, বরং কমেছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ২২২ ডলার কমেছে। 

আগামী ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা বরাবরই একটু বেশি থাকে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ,...
ঈদের ছুটি শেষে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ধীরে ধীরে বাড়ছে ক্রেতাদের উপস্থিতি। আজ শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, মাছ, মুরগির দাম অনেক বেড়েছে। এছাড়া বেড়েছে আলুর দাম। তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি...
চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) তুলনায় ৫০ শতাংশ বড় হচ্ছে সামনের অর্থবছরের এডিপির আকার। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নের চাহিদা থাকলেও বড় এডিপি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে সক্ষমতার...
আবাসিক গ্রাকদের ক্ষেত্রে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অর্থাৎ, আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত পূর্বের দামই বহাল রাখার...
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকার শূন্য রেখায় থাকা নারী-পুরুষ এবং শিশুসহ ১৭ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ১৯ ঘণ্টা পর শুক্রবার দিবাগত রাত...
বিশ্বকাপ ও বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকে একসুতোয় গাঁথার লক্ষ্যে শুরু হচ্ছে ‌‘ঢাকা ফুটবল ফিয়েস্তা’। আগামী ৯ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই...
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তা ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডেও কেন পরিবর্তনের হুঁশিয়ারি দিলেন আর্জেন্টিনা কোচ? এর মূলে রয়েছে খেলোয়াড়দের ফিটনেস ইস্যু। মেসি, এমিলিয়ানো মার্তিনেসসহ অন্তত ৬ জন ফুটবলারকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
লোডিং...

এলাকার খবর