৬ নবজাতকের মৃত্যু

লাইসেন্স বাতিলের নোটিশ নিয়ে দুই মেরুতে সরকার ও আদ-দ্বীন

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ দিয়েছে সরকার। রোববারের মধ্যে জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে একে বেআইনি বলছেন আদ-দ্বীন হাসপাতালের আইনজীবী শিশির মনির। দোষীদের শাস্তি দাবি করলেও হাসপাতাল বন্ধ চায় না ভুক্তভোগী পরিবার। রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

গত ২৭ মে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যায় ৬ নবজাতক। তদন্তে অক্সিজেনের অভাবকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়। এর জেরে হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ পাঠায় সরকার। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন আইনজীবী শিশির মনির। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী কয়েকজন অভিভাবক। দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তারা।

একজন অভিভাবক বলেন, ‘অলরেডি আমার মামলা করা আছে। মামলা চলতে থাকবে। আমরা চাই আদ–দ্বীন সার্ভিস যেটা দিচ্ছে, হাসপাতালের সেখান থেকে মানুষকে বঞ্চিত করা ঠিক হবে না।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে হাসপাতালের এক পরিবেশকর্মী ও এক নার্সকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি বলে মন্তব্য করেন শিশির মনির।

শিশির মনির বলেন, ‘অক্সিজেনের স্ট্যান্ডার্ডটা আসলে কী, যেটা নিয়ে একজন মানুষ বেঁচে থাকতে পারেন। কার্বন ডাই অক্সাইডের স্ট্যান্ডার্ডই বা কী, যেটা অতিক্রম করলে একজন মানুষ বেঁচে থাকতে পারে না। আমরা তদন্ত প্রতিবেদনে সুনির্দিষ্ট কিছুই খুঁজে পাইনি। স্বাস্থ্য মন্ত্রণালয় লাইসেন্স বাতিলের যে নোটিশ দিয়েছে সেটা বেআইনি। তারা এমন কোনো নোটিশ দিতে পারে না। আমরা আইনি লড়াইয়ে যাব।’

এদিকে, নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সব আইনি প্রক্রিয়া মেনেই নোটিশ দেওয়া হয়েছে। জবাব দিতে হবে রোববারের মধ্যে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে, আইনের ব্যাখ্যা দেখে, হাসপাতাল স্থাপনের বিধি দেখে পর্যবেক্ষণ করে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আইনানুগভাবে অগ্রসর হচ্ছি। শোকজের জবাব যদি না দেয়, দেখা যাক আইন কী বলে। আমরা দেখব। তবে থেমে থাকব না।’

আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী খোঁজ রাখছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৩ জন। 
ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রথমে মাইকিং সচেতনতা বাড়াবে। কিন্তু জনগণ সচেতন না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। 
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১০ জন। 
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮২ দিনে হাম ও উপসর্গে মারা গেল ৬০৫ শিশু।
বাজেট অধিবেশন শুরুর আগের দিন সংসদীয় দলের সভা করেছে সরকারি দল বিএনপি। শনিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে এই সভা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসবের জন্য তৈরি একটি মঞ্চ দুই দফায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অনুষ্ঠানটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অংশ নেওয়ার কথা ছিল। এ সময়...
প্রতি ঘনমিটার গ্যাসে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ...
দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় আগামী জাতীয় বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ বা পুনরুদ্ধার ও সমন্বয় প্রকল্প রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর