২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এবারের বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে অনেক পণ্য ও সেবার ভ্যাট-ট্যাক্স কমানো হচ্ছে। এতে দাম কমতে পারে বেশ কিছু পণ্যের।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী দাম কমবে দেশি মোবাইল, রেফ্রিজারেটর, এটিএম মেশিন, এসি ও সিসিটিভি ক্যামেরার। এছাড়া দাম কমতে পারে এলপিজি সিলিন্ডারের।
দাম কমবে শিশুখাদ্যের কাঁচামাল, খেজুর ও সব মসলার। দাম কমবে সব ইভি গাড়ি, সোলার, কম্পিউটার ও ল্যাপটপের।
চিকিৎসা কাজে ব্যবহৃত হার্টের রিং ও চোখের লেন্সের ওপর ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার হতে পারে। ফলে এই দুটি পণ্যের দাম কিছুটা হলেও কমবে।



