সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ছে

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ছে। এই বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায় যাবে মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা।

আপডেট : ১১ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ছে। এই বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায় যাবে মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ-সংক্রান্ত ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায়’ আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে এ বরাদ্দ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫ দশমিক ৪৭ শতাংশ বা ৪ হাজার ৬৪১ কোটি টাকা বেশি।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বরাদ্দ রাখা হয়েছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। তবে বছর শেষে সংশোধিত বাজেটে তা কিছুটা বেড়ে দাঁড়ায় ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকায়। সেই তুলনায় আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে ৪ হাজার ৬৪১ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হচ্ছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের প্রকৃত হিসাব অনুযায়ী এ খাতে ব্যয়ের পরিমাণ ছিল ৬৯ হাজার ৪২৩ কোটি টাকা। ফলে মাত্র দুই বছরের ব্যবধানে সরকারি বেতন-ভাতা খাতে বার্ষিক ব্যয় প্রায় ২০ হাজার কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে।

নতুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর্মকর্তাদের বেতনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ১২ হাজার ৯২৭ কোটি টাকা। অর্থাৎ কর্মকর্তাদের বেতন খাতে বরাদ্দ বাড়ছে ৯৪৭ কোটি টাকা।

একই সঙ্গে কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ বাড়িয়ে ৩০ হাজার ৬৭১ কোটি টাকা করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ২৯ হাজার ১৭০ কোটি টাকা। এ উপখাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৫০১ কোটি টাকা।

বরাবরের মতোই বরাদ্দের সবচেয়ে বড় অংশ ব্যয় হবে ভাতাদি খাতে। এ খাতে নতুন বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৪২ হাজার ৬৪২ কোটি টাকা। এ খাতে এককভাবে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ কোটি টাকা বরাদ্দ বাড়ছে।

সব মিলিয়ে কর্মকর্তা, কর্মচারী ও ভাতাদি মিলিয়ে মোট বেতন-ভাতা খাতে প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ এবং সরকারি চাকরিতে নতুন জনবল নিয়োগের ধারাবাহিকতায় প্রতি বছরই এ খাতে বরাদ্দ বাড়াতে হচ্ছে।

বাজেট দলিলের সামগ্রিক পরিচালন ব্যয় বিশ্লেষণ করলে দেখা যায়, সরকারের মোট প্রস্তাবিত আবর্তক ব্যয় ৫ লাখ ৫১ হাজার ৮৭ কোটি টাকা। এর মধ্যে প্রায় ১৬ দশমিক ২ শতাংশ অর্থই ব্যয় হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতাদি পরিশোধে।

বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতের...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় সাংসদদের শতভাগ উপস্থিতির নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা, ফারিয়া, আমিনা ও তাবাসসুমের জন্য শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে (বাজেট অধিবেশন) শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার বেলা তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।
ভারত ও বাংলাদেশের জনগণের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের মানুষের গণতন্ত্রের স্বপ্ন অভিন্ন বলেও মনে করেন তিনি।...
দোকানপাট ও মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা থাকবে। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ...
২০২২ সালে কাতার জয় করার পর অনেকেই ভেবেছিলেন লিওনেল মেসির গল্প হয়তো সেখানেই শেষ। কিন্তু ফুটবল ঈশ্বর চিত্রনাট্য লিখেছেন অন্যভাবে। ৩৯ বছর বয়সে মেসি আবার প্রস্তুত হচ্ছেন আরেকটি বিশ্বকাপের জন্য। কিন্তু...
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাজেটে দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ...
লোডিং...

এলাকার খবর