সোনার দাম আজও কমেছে

আপডেট : ১১ জুন ২০২৬, ০১:১৫ পিএম

দেশের বাজারে আজ আবারও সোনার দাম কমেছে। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ কমেছে ৪ হাজার ৪৩২ টাকা। আর গতকাল কমেছিল সর্বোচ্চ ৬ হাজার ৫৯১ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সকালে আনুষ্ঠানিকভাবে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করে। সকাল ১০টায় নতুন দাম কার্যকর হয়েছে। বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও তা সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।

সোনার পাশাপাশি রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪১ টাকা। ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৯৬৬ টাকা ও সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এরআগে গতকাল যে দাম নির্ধারণ হয়, তাতে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ঠিক করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এছাড়া গতকাল ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকায় বিক্রি হয়। 

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১২ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টাসহ জাতীয় বাজেট পেশ করেছেন মোট ১৪ জন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে ঘোষণা করেন তিনটি বাজেট। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রথমবার...
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এবারের বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে বেশকিছু পণ্যের ওপর শুল্ক ও কর...
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আজ বেলা ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এবারের বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে অনেক পণ্য ও সেবার ভ্যাট-ট্যাক্স কমানো হচ্ছে। এতে দাম কমতে পারে বেশ কিছু পণ্যের।  
খাগড়াছড়ির গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৃথক দুটি হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার বাইল্যাছড়ি ও বড়পিলাক এলাকায়...
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নির্মাতা বিওয়াইডি বাংলাদেশের গ্রাহকদের জন্য শুরু করেছে মাসব্যাপী ক্যাম্পেইন। ‘বিওয়াইডি বোনানজা’ নামে এই ক্যাম্পেইনের আওতায় চীনে অবস্থিত বিওয়াইডির...
মাদারীপুরের রাজৈরে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামীম মুন্সী নামের একজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।
লোডিং...

এলাকার খবর