সপ্তাহের তৃতীয় কার্যদিবসে নেতিবাচক ছিল শেয়ারবাজার

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:১১ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে নেতিবাচক অবস্থায় দেশের দুই শেয়ারবাজার। এসময় ডিএসইএক্স সূচক কমেছে ৩৫ পয়েন্টের বেশি। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। এছাড়া ৬০ ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে প্রায় ১২৪ পয়েন্ট।

মঙ্গলবার সারাদিন মিশ্র অবস্থায় ছিল ঢাকার শেয়ারবাজার। বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় সূচকের উত্থান পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ৩৫ দশমিক এক আট পয়েন্ট কমেছে। অবস্থান করছে ৫ হাজার ৬০৫ পয়েন্টে।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। আজ লেনদেন হয়েছে ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৬০ কোটি টাকা কম।

লেনদেনে অংশ নেয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯ টির। দর কমেছে ২৪০টির। অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথমেই রয়েছে সামিট এলায়েন্স। এনসিসি ব্যাংক দ্বিতীয় এবং আই পি ডি সি ফাইন্যান্স তৃতীয়।

এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে আইসিবিইপি মিউচুয়াল ফান্ড। ন্যাশনাল ফীড মিল দ্বিতীয় এবং ভিএফএস থ্রেড ডাইং তৃতীয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১২৩ দশমিক আট দুই পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৩০ কোটি ৯৭ লাখ টাকা।

উত্তরাঞ্চলে শুটকির অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র নীলফামারীর সৈয়দপুরে। যেখানে বছরে প্রায় ১২০ কোটি টাকার শুটকির বেচাকেনা হয়। শুধু দেশেই নয়, এখানকার শুটকি রপ্তানি হয় ভারতের ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরেও।...
যশোর জেলায় হঠাৎ দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। যতটুকু মিলছে তাও বিক্রি হচ্ছে প্রতি লিটারে ১০ থেকে ১৫ টাকা বেশি দরে। সেই সুযোগে ব্যবসায়ীরা খোলা সয়াবিন তেলের দামও বাড়িয়ে দিয়েছেন কেজিতে ২৫...
কুড়িগ্রামে ভিক্ষুকসহ হতদরিদ্র পরিবারের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে জালিয়াত চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, কখনোই কোনো ব্যাংক থেকে টাকা তোলনেনি। কিন্তু...
ঘন ঘন লোডশেডিংয়ে উৎপাদন সংকটে পড়েছে দেশের অন্যতম বড় সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রাইস মিলগুলো। এতে ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে চাল উৎপাদন। মিল মালিকদের দাবি, প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ কোটি টাকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর