আবাসিক গ্রাহকদের আগস্টের গ্যাস বিল না নেওয়ার দাবি

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম

আগস্ট মাসে আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট ও পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্রাহকদের কাছ থেকে এই মাসের নির্ধারিত গ্যাস বিল না আদায়ের অনুরোধ জানিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আবেদন করেছে ‘বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ’। 

সংগঠনটির পক্ষ থেকে বিইআরসি চেয়ারম্যান বরাবর পাঠানো এক আবেদনে বলা হয়েছে, আগস্ট মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও সিএনজি খাতে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিশেষ করে আবাসিক গ্রাহকদের অনেক এলাকায় দিনের অধিকাংশ সময় গ্যাসের সরবরাহ ছিল না, কিংবা রান্নার জন্য ন্যূনতম যে চাপের প্রয়োজন, তাও পাওয়া যায়নি।  

আবেদনে প্রশ্ন তোলা হয়, যেসব নন-মিটার্ড বা নির্ধারিত মাসিক হারের আবাসিক গ্রাহক গ্যাস ব্যবহার করার সুযোগই পাননি বা মাসজুড়ে সেবা থেকে বঞ্চিত হয়েছেন, তাদের কাছ থেকে পূর্ণ মাসের বিল আদায় করা কোনোভাবেই যুক্তিসংগত ও ন্যায়সংগত হতে পারে না। গ্যাস সেবা না পেয়েও অনেক গ্রাহককে রান্নার জন্য বাধ্য হয়ে এলপিজি বা বৈদ্যুতিক চুলা ব্যবহার করে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে। এর ওপর আবার বিইআরসি নির্ধারিত পূর্ণ মাসের গ্যাস বিল আদায় করা হলে গ্রাহকরা দ্বৈত আর্থিক ক্ষতির শিকার হবেন।  

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এই স্মারকপত্রে কমিশনকে গ্রাহক স্বার্থ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে কয়েকটি জরুরি দাবি উত্থাপন করা হয়। প্রথমত, গ্যাস বিতরণ কোম্পানিগুলোর কাছ থেকে এলাকাভিত্তিক সরবরাহের সময়, চাপ ও ঘাটতির তথ্য নিয়ে আগস্ট মাসের প্রকৃত পরিস্থিতি যাচাই এবং প্রতিবেদন প্রস্তুত করা।

দ্বিতীয়ত, যেসব এলাকায় দীর্ঘ সময় গ্যাস সরবরাহ ছিল না, সেখানকার নন-মিটার্ড আবাসিক গ্রাহকদের আগস্টের পূর্ণ বিল সেপ্টেম্বর মাসে আদায়ে নিষেধাজ্ঞা প্রদান এবং সেবার ঘাটতি অনুযায়ী বিলে ছাড় বা সম্পূর্ণ মওকুফের ব্যবস্থা নেওয়া। তৃতীয়ত, ভবিষ্যতে দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ বা নিম্নচাপ থাকলে আলাদা আবেদনের ঝামেলা ছাড়াই যেন স্বয়ংক্রিয়ভাবে বিল সমন্বয় হয়, সে বিষয়ে স্থায়ী নীতিমালা প্রণয়ন করা।

এর পাশাপাশি এলাকাভিত্তিক দৈনিক গ্যাস সরবরাহের তথ্য জনসম্মুখে প্রকাশ এবং গ্যাস সংকটজনিত ক্ষয়ক্ষতি ও অতিরিক্ত অর্থ ব্যয়ের বিষয়ে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা চালু করারও দাবি জানায় নাগরিক সমাজ।

সংগঠনটির মতে, সেবা না থাকলে তার পূর্ণ মূল্য আদায় করা কোন ভোক্তাবান্ধব আচরণ হতে পারে না। তাই নাগরিক অধিকার এবং ভোক্তা স্বার্থ রক্ষায় অবিলম্বে সমন্বিত বিল প্রদান ও ভবিষ্যৎ সুরক্ষায় 'সেবা না থাকলে বিল নয়' নীতি বাস্তবায়নে বিইআরসি'র কার্যকর হস্তক্ষেপও দাবি করা হয়েছে।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর