শেখ হাসিনা ও তার সহযোগীদের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, জানাল বিএফআইইউ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ আওয়ামী লীগের সুবিধাভোগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা–বিএফআইইউ।

বুধবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মামুন।

তিনি জানান, জব্দ সম্পদের মধ্যে দেশে ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে ১৯ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। 

এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরের ৩০ হাজার ১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে ৯৫ শতাংশ অভিযোগই এসেছে ব্যাংক থেকে। যা আগের বছরের চেয়ে ৭৪ শতাংশ বেশি।

সন্দেহজনক লেনদেনে জড়িত যে-ই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। পাচার অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে এ বছরের শেষ নাগাদ সুখবর আসবে বলেও আশা প্রকাশ করেন ইখতিয়ার উদ্দিন মামুন।

গ্রাহকদের বিভিন্ন সেবার বিপরীতে নতুন করে চার্জ নিতে চায় ব্যাংকগুলো। মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে টাকা তুললেই গুনতে হবে অতিরিক্ত ফি। এছাড়া, নিষ্ক্রিয় ব্যাংক হিসাব সচল করাসহ ১৪টি সেবায় নতুন ফি...
রাজস্ব ভবনে বৈঠকে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব এবং আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। আলোচনায় নতুন বাজেট, রাজস্ব ঘাটতি, রাজস্ব নীতি ও সংস্কার, মধ্যমেয়াদি...
দেশের বাজারে সোনার দাম আজও কমেছে। এবার ভরিতে সর্বোচ্চ কমেছে ২ হাজার ১৫৮ টাকা। আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
দেশে প্রতি মাসে যখন প্রবাসী আয় বা রেমিট্যান্সই আসে প্রায় ৩ বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যখন ৩৫ বিলিয়ন ডলারের ওপরে, তখন সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে এত দৌড়ঝাপ কেন? এই ঋণ কি কেবলই...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী সায়েন্সল্যাব মোড়ের অবস্থান ছেড়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা প্রায় ৩টার দিকে সায়েন্সল্যাব মোড়ের সড়ক ছেড়ে দেন তারা।
ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ইভান বার্টনের সমালোচনা করে দিদিয়ের দেঁশ বলেছেন, ‘রেফারিং নিয়ে... আমাদের হারের পর যদি আমি কিছু বলি, তবে আমাকে ক্রাই বেবি মনে হবে। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা...
উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। আজ বুধবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে তারা।
২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার পর কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরে যায়। দেশজুড়ে বিক্ষোভ ও সংঘর্ষের ধারাবাহিকতায় আন্দোলনটি গণঅভ্যুত্থানে রূপ নেয়।
লোডিং...

এলাকার খবর