মহেশখালী এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, সবশেষ যা জানা গেল

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার আওতাধীন ভাসমান এলপি গ্যাস টার্মিনালের ইলেকট্রিক কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সৃষ্ট যান্ত্রিক ত্রুটি নিরসনে বিদেশি বিশেষজ্ঞ টেকনিশিয়ানদের তত্ত্বাবধানে মেরামত কার্যক্রম চলছে। 

রোববার বিকেল ৩টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম বোট ক্লাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত, মহেশখালী এলএনজি টার্মিনালের মালিকপক্ষের প্রতিনিধিরা এবং চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর সমন্বয়ে এক পর্যালোচনা সভার পর এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ দেশের অভ্যন্তরে পাওয়া না যাওয়ায় প্রয়োজনীয় স্পেয়ার পার্টস দুবাই থেকে সংগ্রহের কার্যক্রম চলমান। যন্ত্রাংশ যথাসময়ে দেশে পৌঁছালে আগামী ১ থেকে ২ আগস্টের মধ্যে মেরামত কার্যক্রম সম্পন্ন করে টার্মিনালটি পুনরায় চালু করা সম্ভব হতে পারে। 

পরবর্তীতে এই টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রয়োজনীয় যন্ত্রাংশ বিদেশ থেকে সংগ্রহের প্রক্রিয়া চলমান থাকায় মেরামত কার্যক্রম কিছুটা সময়সাপেক্ষ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে টার্মিনালটি পুনরায় সচল করার লক্ষ্যে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে যন্ত্রাংশ প্রাপ্তি ও মেরামত সম্পন্ন হলে আগামী ১ থেকে ২ আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে গুরুত্বপূর্ণ 'ইগনিশন মিটিগেশন মিনস' (আইএমএম) মডিফিকেশন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।...
ইসলামী ব্যাংক নিয়ে চাকরিচ্যুত কর্মী ও গ্রাহক ফোরমের মুখোমুখি অবস্থানের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি নিয়ে এমন ঘটনা ভালো কোন বার্তা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন...
দেড় মাস তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আজ...
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় তেলের দাম প্রতি ব্যারেল ১০৮ ডলার ছাড়িয়েছে।
কম্বোডিয়া বা লাওসে টিকতে না পেরে আন্তর্জাতিক এক অনলাইন প্রতারক চক্র ঠিক কীভাবে বাংলাদেশকে তাদের নিরাপদ আস্তানা বানিয়েছিল? আর কক্সবাজারের মেরিনা বিচ ভিলা বা চট্টগ্রামের খুলশীর বিলাসবহুল ফ্ল্যাটে বসে...
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
সুসংহত গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র রক্ষাই সবচেয়ে বড় দায়িত্ব উল্লেখ করে, সংসদকে কার্যকর করার জন্য সরকার ও বিরোধী...
রাজধানীতে মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে কারিগরি দল কাপড় অপসারণ করার পর পুনরায় শুরু হয় ট্রেন চলাচল। মঙ্গলবার বিকালে মেট্রোরেল লাইনের ঢাকা বিশ্ববিদ্যালয়...
লোডিং...

এলাকার খবর