দুর্বল ব্যাংকগুলোর উন্নয়নে ধাপে ধাপে কাজ চলছে: বাংলাদেশ ব্যাংক

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম

দেশের দুর্বল ব্যাংকগুলোর সংকট মোকাবিলায় একযোগে নয়, বরং ধাপে ধাপে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের বাস্তবতা বিবেচনায় নিজস্ব কৌশল অনুসরণ করে ব্যাংকগুলোর পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকের এসব কথা বলেন। 

তিনি বলেন, প্রথম পর্যায়ে সবচেয়ে সংকটাপন্ন পাঁচটি ব্যাংককে একীভূতকরণ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। পরের ধাপে যেসব ব্যাংক এখনও দুর্বল অবস্থায় রয়েছে, সেগুলোর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের আর্থিক কাঠামো, আইনগত পরিবেশ ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 

এ প্রসঙ্গে আরিফ হোসেন খান আরও জানান, দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তরিকাতেই নিয়মিত কাজ করে যাচ্ছে। পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে তিনি বলেন,সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রত্যাশিত রাজস্ব আয় না হওয়ায় ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরতা বেড়েছে সরকারের। চলতি অর্থবছরের প্রথম দুই সপ্তাহে সরকার দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে ৯ হাজার ২০৯ কোটি টাকা ঋণ নিয়েছে। 
তীব্র গ্যাস সংকটে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করা যাচ্ছে না সাভারের ট্যানারিগুলোতে। চালু করা যাচ্ছে না মেশিনপত্র। বাধ্য হয়ে শিল্প মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন মালিকরা। কিন্তু এখনো মেলেনি কোনো সমাধান।এতে...
নানা সীমাবদ্ধতা, ইঞ্জিন সংকট আর ভর্তুকির ওপর নির্ভরতার পরও ঘুরে দাঁড়াচ্ছে রেলওয়ে। বিগত অর্থবছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকার বেশি। তবে এখনও ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারছে না সংস্থাটি। বিপুল...
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে।
সুইজারল্যান্ড-আর্জেন্টিনার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে বিতর্কের অবসান এখনো হয়নি। বিশ্বকাপ শেষ হলেও এবার যেন আগুনে ঘি ঢেলে দিল আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। আর্জেন্টিনার...
আগামী ১২ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিষয়টি জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ...
দেশের বাজারে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা...
ক্ষুদে খেলোয়ারদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, তোমরা এবার ওয়ার্ল্ড কাপ কে কে দেখেছো? আর্জেন্টিনার সমর্থক কারা ছিলেন? ব্রাজিলের সমর্থক কারা ছিল? আমিও ব্রাজিলের সমর্থক ছিলাম, হেরে গেছি। তবে স্পেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর