আয় বেড়েছে, তবুও ব্যয়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম রেল

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম

নানা সীমাবদ্ধতা, ইঞ্জিন সংকট আর ভর্তুকির ওপর নির্ভরতার পরও ঘুরে দাঁড়াচ্ছে রেলওয়ে। বিগত অর্থবছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকার বেশি। তবে এখনও ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারছে না সংস্থাটি। বিপুল সম্ভাবনা থাকলেও অনেকটাই পিছিয়ে পণ্য পরিবহনে। 

২০২৫-২৬ অর্থবছরে রেলওয়ের মোট আয় ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা। আগের অর্থবছরে ছিল ১ হাজার ৮৪৫ কোটি টাকা। অর্থাৎ, বছরে আয় বেড়েছে প্রায় ১২ শতাংশ। যাত্রী পরিবহন, ভূমি ব্যবস্থাপনা এবং অপটিক্যাল ফাইবার লিজ-- এই তিন খাতে বেড়েছে আয়। 

যাত্রী পরিবহনে আয় বেড়েছে ২৫৬ কোটি, ভূমি ব্যবস্থাপনায় ৩ কোটি এবং অপটিক্যাল ফাইবার লিজে সাড়ে ১১ কোটি টাকা। 

কর্তৃপক্ষ বলছে, যাত্রীসেবার মানোন্নয়ন, অনলাইন টিকিট বিক্রি বাড়ানো এবং তদারকি জোরদারের কারণে বেড়েছে আয়। 

বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীণ বলেন, যাত্রীর সংখ্যা যেহেতু বাড়ছে, আমাদের রাজস্ব আয়ও বাড়ছে। অন্যদিকে আমাদের চেকিং প্রোগ্রাম জোরদার করা হয়েছে। হয়তো আগে কিছু বিনা টিকিটের যাত্রী যেত, সেটা আমরা প্রতিহত করছি। 

তবে পরিবহন খাতে আয় কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা। ভেন্ডিং লাইসেন্সসহ বিভিন্ন বাণিজ্যিক উৎসের আয়ও কমেছে ২৪ কোটি ৩৪ লাখ টাকা। 

পেনশন বাবদ প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় আর্থিক চাপ বাড়িয়েছে। তবে, প্রায় ১০০ কোটি টাকা ব্যয় বাড়লেও আয়-ব্যয়ের অনুপাত ২ দশমিক ৯ থেকে কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৯১ শতাংশে। 

বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীণ আরও বলেন, একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে যে, আমরা কিন্তু আগে আয়ের পরিমাণ বাড়িয়েছি, ব্যয়ের পরিমাণ কমিয়েছি। এতে আমাদের আয়–ব্যয়ের অনুপাতটা কমে আসছে।  

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে উন্নত রেল ব্যবস্থার আয়ের প্রধান খাত পণ্য পরিবহন। দেশেও পণ্য পরিবহন উন্নত না করলে লোকসান কমবে না। 

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, বাংলাদেশে রেলকে আমরা যাত্রী নির্ভর ব্যবস্থায় চলে যেতে দেখছি। যেসব দেশ রেলকে লাভজনক করতে পেরেছে তারা শুধু যাত্রী পরিবহন নয়, পণ্য পরিবহনের সক্ষমতা অনেক বাড়িয়েছে। বাংলাদেশ রেলের সেই সম্ভাবনা ছিল। আমাদের যে স্থলবন্দর ও সমুদ্র বন্দরগুলো– তার সঙ্গে কিন্তু রেল সংযোগ আছে। 

সেবার মান ধরে রেখে আয় বাড়াবে রাষ্ট্রীয় গণপরিবহন- এমন প্রত্যাশা যাত্রীদের। 

 

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর