চট্টগ্রামে তীব্র গ্যাস সংকটে ভোগান্তি

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গতকাল রোববার বিকেল থেকে শুরু হওয়া এই সংকট আজ সোমবার চরম আকার ধারণ করেছে। 

সরবরাহ কমে যাওয়ায় বাসা-বাড়ির পাশাপাশি চট্টগ্রাম নগরীর সিএনজি রিফুয়েলিং পাম্পগুলোতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অনেক পাম্প বন্ধ থাকায় এবং যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। 

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য অনুযায়ী, চট্টগ্রামে দৈনিক ৩৫০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে মাত্র ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। এতে বাসাবাড়িতে চুলা জ্বলছে না এবং অধিকাংশ সিএনজি পাম্পের সামনে তৈরি হয়েছে গাড়ির দীর্ঘ সারি। 

কর্তৃপক্ষ জানিয়েছে, মহেশখালীর ভাসমান টার্মিনালের ত্রুটি পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে না।

একজন সিএনজি অটোরিকশা চালক বলেন, সরকার যেভাবেই হোক আমাদের এই সমস্যটা সমাধান করে দিক, যাতে আমরা চলতে পারি। 

এক যাত্রী বলেন, অনেক দূর থেকে হেঁটে এসেছি। গাড়ির জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। 

 

মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ সোমবার থেকেই আমদানি করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিও সোয়ে মোয়ে-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন বিদ্যুৎ, জ্বালানি...
আমদানি বিল পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ায় টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম ক্রমাগত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক বাজারে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার ১৮ পয়সা বেড়ে...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি সিএনসি ইউরেনাস নামে মাল্টার পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজ আটকা পড়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ। কিন্তু একজন মানুষকে খুঁজে পেতেই যেন থমকে গেছে তাদের সব প্রযুক্তি! পাঁচ মাসেরও বেশি সময় ধরে নেই কোনো ফোন, ল্যাপটপ, নেই কোনো ডিজিটাল সিগন্যাল।...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...
চুলায় আগুন জ্বলছে না, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন, আর গ্যাসের অভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানার চাকা বন্ধের যোগাড়। দেশ যাচ্ছে এক তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে। সাধারণ সময়ে দেশে দৈনিক ২,৬০০ থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর