গ্যাস সংকটে পোশাক শিল্পে উৎপাদন কমেছে ৩০-৫০ শতাংশ

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

গত দুই সপ্তাহের গ্যাস সংকটে তৈরি পোশাক ও বস্ত্র কারখানায় উৎপাদন সক্ষমতা কমেছে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। এ সংকটে অনেক প্রতিষ্ঠান বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদন ব্যয়ও বেড়েছে শিল্প মালিকদের। 

ব্যবসায়ীদের দাবি, চলতি মূলধন না থাকায় ক্ষতির মুখে পড়েছে তারা। এ অবস্থায় আস্থা ধরে রাখতে ক্রেতাদের সাথে যোগাযোগ করছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

গাজীপুর শিল্পাঞ্চলে কারখানার সংখ্যা প্রায় ২ হাজার ১০০টি। এর মধ্যে ১ হাজার ১০০টি পোশাক কারখানা। ছোট-বড় কারখানাসহ জেলায় প্রায় পাঁচ হাজার অনিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানও রয়েছে। গাজীপুরসহ আশুলিয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীর অনেক এলাকায় কারখানার উৎপাদন অনেকটাই গ্যাসনির্ভর। তীব্র গ্যাস সংকটে এসব এলাকায় উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে।

তীব্র গ্যাস-বিদ্যুতের এমন সংকটে পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুরোপুরি বন্ধ না করে রেশনিং ব্যবস্থাও চালু রাখা হয়েছে।  কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা কমেছে প্রায় অর্ধেকের মতো। এমন পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের আস্থা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বিজিএমইএ।

এ প্রসঙ্গে বিজিএমইএ'র সভাপতি মাহমুদ হাসান খান বলেন, 'সরকারের কাছ থেকে জানতে পেরেছি, আগামী ৮-৯ তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে। আর্থিক ক্ষতির চেয়েও আমরা বেশি চিন্তিত যে, ক্রেতাদের আস্থা যাতে নষ্ট না হয়। আমাদের সামনে এখন এই চ্যালেঞ্জ আছে, (কিন্তু) এই চ্যালেঞ্জতো সারা জীবন থাকবে না। সরকার তো বলেছে, আমাদেরকে দুই বছর সময় দেন, আমরা এই এনার্জি ইস্যুর সমাধান নিয়ে আসব।'  

গ্যাসের স্বল্প চাপের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে  তৈরি পোশাক, টেক্সটাইল, স্পিনিং, ডাইং, ওয়াশিং সহ বিভিন্ন উৎপাদনমুখী কারখানা। চলতি মূলধন না থাকায় আর্থিক ক্ষতির মুখে টেক্সটাইল মিল মালিকরা।

বিটিএমএ'র প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল বলেন, আমাদের যে গ্যারান্টিগুলো দরকার তার মধ্যে সর্বপ্রথম আমাদের বিদ্যুৎ দরকার, গ্যাস দরকার, এবং আমাদের নতুন করে অর্থায়নও করতে হবে সরকারকে, যাতে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পাই, কাঁচামাল কিনতে পারি, ফ্যাক্টরি আবার চালু করতে পারি। 

এদিকে গত জুলাই মাসে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় আগের বছরের একই মাসের চেয়ে ১ দশমিক ৯২ শতাংশ কমেছে। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সরকারি ছুটির সাথে সমন্বয় করে বিভিন্ন কারখানায় তিন থেকে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরের ছয় শতাধিক কারখানায় শনিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।...
কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে দেশে বিনিয়োগে স্থবিরতা চলছে। এরই মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৭ শতাংশে। গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা, উচ্চ সুদহার এবং ব্যবসায়িক...
রপ্তানিমুখী তৈরি পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করতে শ্রমমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক জোট ইনডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল - আইবিসি'র নেতারা। 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেল ৬টায় এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া কাম্য ছিল না বলে ঢাকার অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক...
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে পারফর্ম করার সময় অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকাল হাসান। গান গাওয়ার সময় দর্শকসারির দিক থেকে ছুড়ে...
বাসের টিকেট কেনার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন সুবিধা আনল টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস। এখন থেকে অনলাইনেই টিকেট বুকিংয়ের পাশাপাশি যাত্রা বাতিলে দ্রুত রিফান্ড সুবিধাও পাবেন যাত্রীরা। এক সংবাদ...
লোডিং...

এলাকার খবর