নতুন মজুরি কাঠামোকে স্বাগত জানালেন শ্রমিক নেতারা, দ্রুত বাস্তবায়নের তাগিদ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পোশাকশ্রমিক নেতারা। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ঘোষিত নতুন মজুরি কাঠামোকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে তারা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, নতুন মজুরি কার্যকর হলে শ্রমিকদের আর্থিক নিরাপত্তা বাড়বে, কর্মক্ষেত্রে অসন্তোষ কমবে এবং পোশাকশিল্পে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পোশাকশ্রমিক নেতারা। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ঘোষিত নতুন মজুরি কাঠামোকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে তারা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, নতুন মজুরি কার্যকর হলে শ্রমিকদের আর্থিক নিরাপত্তা বাড়বে, কর্মক্ষেত্রে অসন্তোষ কমবে এবং পোশাকশিল্পে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার নতুন মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘মালিক ও শ্রমিকপক্ষসহ মজুরি বোর্ডের সদস্যদের ভোটাভুটিতে যে সিদ্ধান্ত এসেছে, তা শ্রমিকদের প্রত্যাশার পুরোপুরি প্রতিফলন না ঘটালেও বর্তমান পরিস্থিতিতে এটি গ্রহণযোগ্য। এখন ঘোষিত মজুরি কত দ্রুত এবং কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

নাজমা আক্তার আরও বলেন, ‘শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে শুধু খাদ্যসহায়তা বা চাল দেওয়ার মতো সাময়িক উদ্যোগ যথেষ্ট নয়। বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য আবাসন, চিকিৎসা, শিক্ষা, বিনোদন ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি ও খাবারের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। বিশেষ করে শিল্পাঞ্চলে বাড়িভাড়া বৃদ্ধি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় মজুরি বাড়লেও শ্রমিকরা এর প্রকৃত সুফল পাবেন না।’

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতারও নতুন মজুরি কাঠামোকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকরা সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়ে আন্দোলন থেকে ফিরে আসবেন এবং নতুন উদ্যমে কর্মস্থলে যোগ দেবেন।

মঙ্গলবার দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়। নতুন কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

নতুন কাঠামোয় সিনিয়র অপারেটরের প্রথম গ্রেডে মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হয়েছে। এতে বৃদ্ধি পেয়েছে ৬ হাজার ৪৬৫ টাকা। অপারেটরের দ্বিতীয় গ্রেডে মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। অন্যদিকে, জুনিয়র অপারেটরের তৃতীয় গ্রেডে মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শ্রমিক নেতাদের মতে, নতুন মজুরি কাঠামোর সফলতা নির্ভর করবে যথাসময়ে বাস্তবায়ন, বাজারদর নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপের ওপর।

রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণ ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৭ দশমিক ২৫ শতাংশ। এক বছরে এসব ব্যাংকে আমানত বাড়লেও, সে তুলনায় ঋণ বিতরণ অনেক কম হয়েছে বলে জানিয়েছে অর্থ...
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সুপার ষ্টার গ্রুপের (এসএসজি) ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। দেশের...
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সফটওয়্যারের মান নিশ্চিতের লক্ষ্য নিয়ে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম। এবারের প্রতিপাদ্য– ‘কোয়ালিটি ইন দ্য এজ অফ এআই’।...
খাদ্যপণ্যের মান যাচাইয়ে দেশে তিনটি আধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বুধবার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 
ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর ইস্যুতে ত্রিদেশীয় সংলাপের তাগিদ দিয়েছে ঢাকা। অর্থনৈতিক গুরুত্ব ও নিরাপত্তা ইস্যুর পাশাপাশি রাজনৈতিক দিক পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অন্যদিকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর