গ্যাস সংকটে রাজধানীর ফিলিং স্টেশনে দুর্ভোগ চরমে 

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম

রাজধানীতে গ্যাস সংকটে জনদুর্ভোগ চরমে। মঙ্গলবার সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। 

সিএনজি স্টেশনগুলোতে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো গ্যাস মিলছে না। গ্যাসের চাপ কম থাকায় বিপাকে গ্যাসচালিত যানবাহনের চালকরা। 

তারা জানান, প্রয়োজনের চেয়ে অর্ধেকেরও কম গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে তাদের। 

এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে গ্যাস সংকট তৈরি হয়েছে। ২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে আগুন লাগার পর থেকে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে।

রাজধানীর একটি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য লাইনে দাঁড়ানো এক গাড়িচালক বলেন, একেবারেই গ্যাস নাই। কী যে একটা অবস্থা, দুর্ভোগের শেষ নাই। 

লাইনে দাঁড়ানো আরেক চালক বলেন, গ্যাস যে কখন পাব এটার কোনো নিশ্চয়তা নাই। আমার সিলিন্ডারে দেড় হাজার টাকার গ্যাস ঢুকে। সেখানে আমি সর্বোচ্চ চারশো টাকার গ্যাস পাব। 

গ্যাসের জন্য অপেক্ষমান আরেক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার বললেই পারে যে, গ্যাস একেবারে বন্ধ। আমরা ড্রাইভাররা কী ভোগান্তিতে আছি এটা কোনো মালিক বোঝে না। এটা কোনো সরকারও বোঝে না। 

রাজধানীর মহাখালীতে আজ মঙ্গলবার দুপুরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণও হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে বনানী থানা পুলিশ। 
রাজধানীতে গ্যাস সংকটে জনদুর্ভোগ চরমে। গাড়ির গ্যাসের পাশাপাশি বাসায় রান্নার গ্যাসের সংকটও অব্যাহত রয়েছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাইরে গোলচত্বরে একটি গাড়ি থেকে সাড়ে ৩ কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার জাতীয় রাজস্ব বোর্ড...
রাজধানীতে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার পর পাতায়ায় এ দুর্ঘটনা ঘটে। স্কুটি দুর্ঘটনায় দুজনই...
জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন- "ওই দুই নেতা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছিলেন। নিয়োগ না পাওয়ার ক্ষোভ থেকেই হয়তো তারা ফেসবুকে পদত্যাগের কথা লিখেছেন। নিয়ম...
বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস...
পার্বত্য অঞ্চল বা পাহাড় ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই পরিস্থিতি মোকাবিলায় দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর হোটেল ক্রাউন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর