তল্লাশিতে পালাল চালক, গাড়িতে মিলল কোটি টাকার সোনা

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাইরে গোলচত্বরে একটি গাড়ি থেকে সাড়ে ৩ কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধার সোনার মূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার টাকারও বেশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় তল্লাশির জন্য একটি গাড়িকে থামার নির্দেশ দিলে সেটির চালক মো. শামীম মিয়া গাড়ি ফেলে পালিয়ে যান। পরে গোয়েন্দা কর্মকর্তারা গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৪টি স্বর্ণের বার এবং ১২টি স্বর্ণের পাত পান।

এ ছাড়া একটি আইফোনসহ তিনটি মোবাইল, একটি ল্যাপটপ, নগদ টাকাসহ আরও কিছু জিনিস গাড়িটি থেকে জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কাস্টম হাউসে স্বর্ণের এই বার ও পাতগুলো পরীক্ষা করা হয়। এখানে ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি ২৪ ক্যারেটের সোনা আছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এই ঘটনায় পলাতক গাড়ি চালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে ঢাকার কাস্টম হাইজ আইসিডি, কমলাপুর। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে ক্লিনিক ভাংচুরের...
রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার বেলা পৌনে...
গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনার পর ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। 
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতরা। তারা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপি।
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
সরকারি হাসপাতালে রোগীর সেবা বাড়াতে সান্ধ্যকালীন শিফট চালুর বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকালে তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর