মহেশখালীর দুই টার্মিনালে গ্যাস সরবরাহ কমেছে, ঘাটতির শঙ্কা

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে বিদ্যুৎ উৎপাদন, শিল্প-কারখানা ও সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন থেকে প্রায় ৭ কিলোমিটার গভীর সমুদ্রে স্থাপিত সামিট ও এক্সিলারেট এনার্জি পরিচালিত দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়। স্বাভাবিক সময়ে দুই টার্মিনাল থেকে দৈনিক গড়ে ১ হাজার থেকে ১ হাজার ৫০ ঘনমিটার গ্যাস সরবরাহ হলেও বর্তমানে তা কমে প্রায় ৫০০ ঘনমিটারে নেমে এসেছে।

সংশ্লিষ্টরা জানান, গতকাল সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সামিটের এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ ৫০০ থেকে কমে প্রায় ২০০ ঘনমিটারে নেমে এসেছে। সাগরে বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বাতাসের কারণে আমদানিকৃত একটি এলএনজিবাহী জাহাজ সিঙ্গাপুর বন্দরে ফিরে যাওয়ায় টার্মিনালে গ্যাসের চাপ কমে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

উল্লেখ্য, আগামী ১৫ আগস্ট অপর একটি এলএনজিবাহী জাহাজ আসার পর সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেই সরবরাহ আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, গত ২১ জুলাই মহেশখালীর অপর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। আংশিক মেরামতের পর ৬ আগস্ট থেকে পুনরায় সরবরাহ শুরু হলেও বর্তমানে দৈনিক গড়ে প্রায় ৩০০ ঘনমিটার গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। অথচ টার্মিনালটির স্বাভাবিক সক্ষমতা দৈনিক ৫৫০ থেকে ৬০০ ঘনমিটার। 

দুটি টার্মিনাল থেকেই একসঙ্গে সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্যাস গ্রিডে ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে বিদ্যুৎকেন্দ্র, শিল্প-কারখানা ও সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে। সংকট দীর্ঘায়িত হলে গ্যাসনির্ভর বিদ্যুৎ উৎপাদন ও শিল্প উৎপাদনে আরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

গ্রাহকদের আমানতের সুদ বা মুনাফার ওপর কেটে রাখা উৎসে কর সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয়...
পর্যাপ্ত গ্যাসের চাপ ও সরবরাহ না থাকায় ফিলিং স্টেশনগুলোর সামনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। অনেক স্টেশন গ্যাস না থাকায় বন্ধ করে দিয়েছে বিক্রি। যে স্টেশনগুলো খোলা রয়েছে সেখানেও মিলছে না পর্যাপ্ত...
সরকার ব্যবসাকে সরলীকরণে কাজ করছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক কার্যক্রমে সুবিধা নেওয়া যাবে না। মঙ্গলবার...
সাময়িকভাবে কয়েকদিনের জন্য আবারও গ্যাস সংকট বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ রাজধানীতে তিনি এ কথা জানান।
কোথাও দিন-রাতে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ নেই। প্রচণ্ড গরমে গ্রামের পর গ্রাম অন্ধকার, শিল্পকারখানায় উৎপাদন বন্ধ। ইতিহাসে সব রেকর্ড ভেঙে লোডশেডিং ছাড়িয়েছে ৩ হাজার ৭০০ মেগাওয়াটের ঘর। উৎপাদনের...
কিছু আক্ষেপ আর অদম্য ইচ্ছা যে মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যেন তারই উদাহরণ নাসিমুল হক। ৪৫ বছর বয়সে এসএসসি পাস করে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার...
ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের...
ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করতে নতুন নির্মাতাদের জন্য কঠিন শর্ত আরোপ করেছে প্ল্যাটফর্মটি। বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে এখন আগের চেয়ে দ্বিগুণ ওয়াচ টাইম পূরণ করতে হবে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর