যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ১ শতাংশ। এক বছরে রপ্তানি হয়েছে ৩৮০ কোটি পাউন্ডের পণ্য, যা আগের বছরের তুলনায় ৫০ কোটি ৫০ লাখ পাউন্ড বেশি। একই সময়ে বাংলাদেশে যুক্তরাজ্যের রপ্তানি কমেছে ২ দশমিক ৫ শতাংশ। 

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ১ শতাংশ। এক বছরে রপ্তানি হয়েছে ৩৮০ কোটি পাউন্ডের পণ্য, যা আগের বছরের তুলনায় ৫০ কোটি ৫০ লাখ পাউন্ড বেশি। একই সময়ে বাংলাদেশে যুক্তরাজ্যের রপ্তানি কমেছে ২ দশমিক ৫ শতাংশ। 

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেড প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, এক বছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫০ কোটি পাউন্ড। আগের বছরের চেয়ে যা ১২ শতাংশ বা ৪৮ কোটি ৭০ লাখ মিলিয়ন পাউন্ড বেশি।

বাংলাদেশের রপ্তানির প্রধান খাত তৈরি পোশাক। স্বাভাবিকভাবে যুক্তরাজ্যে বাংলাদেশের যেসব পণ্য রপ্তানি হয়, এর মধ্যে তৈরি পোশাকই মূল। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি পাউন্ডের তৈরি পোশাক আমদানি করেছে। আগের বছরের তুলনায় তা ১৫ দশমিক ৫ শতাংশ বেশি। অর্থমূল্যে রপ্তানি বেড়েছে ৪৪–৪৫ কোটি পাউন্ড।

অপরদিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছে ৭০ কোটি পাউন্ডের পণ্য ও সেবা। ফলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ৩১০ কোটি পাউন্ডের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। এক বছর আগে যা ছিল ২৬০ কোটি পাউন্ড।

 

বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা ১৩ লাখ ৩৫ হাজার কেজির বেশি বিভিন্ন প্লাস্টিক কাঁচামালের হদিস পায়নি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি। জ্যাস অ্যাকসেসরিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশি দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
চলতি অর্থবছরের (২০২৬-২৭) প্রথম প্রান্তিকে দেশের পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থের অঙ্কে জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসে রপ্তানি হয়েছে ১৩ বিলিয়ন ডলারের বেশি। তৈরি পোশাকের পাশাপাশি...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর