১২ দিন পর ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিট

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। এ ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু বক্কর সিদ্দিক জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ১নং ইউনিটটি বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে দ্রুত চালুর চেষ্টা করা হচ্ছে। 

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে  জানা গেছে, সর্বশেষ গত ৩১ জুলাই ১নং ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এর দুদিন পর ২ আগস্ট সেটি আবারও চালু করা হয়।

বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। এ ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

উত্তরাঞ্চলে শুটকির অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র নীলফামারীর সৈয়দপুরে। যেখানে বছরে প্রায় ১২০ কোটি টাকার শুটকির বেচাকেনা হয়। শুধু দেশেই নয়, এখানকার শুটকি রপ্তানি হয় ভারতের ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরেও।...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপালে। এজন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বুধবার একনেক সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর