মহেশখালীর টার্মিনাল থেকে পুরোদমে শুরু হচ্ছে গ্যাস সরবরাহ 

মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালের দুটি বয়লারই সচল হয়েছে। পুরোদমে সরবরাহ মিলছে সামিটের টার্মিনাল থেকেও। বর্তমানে মোট এলএনজি সরবরাহ ছাড়িয়েছে সাড়ে ৬০০ মিলিয়ন ঘনফুট। 

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালের দুটি বয়লারই সচল হয়েছে। পুরোদমে সরবরাহ মিলছে সামিটের টার্মিনাল থেকেও। বর্তমানে মোট এলএনজি সরবরাহ ছাড়িয়েছে সাড়ে ৬০০ মিলিয়ন ঘনফুট। 

এলএনজির মজুত শেষ হওয়া এবং বৈরি আবহাওয়ার কারণে নতুন কার্গো টার্মিনালে যুক্ত হতে না পারায় বৃহস্পতিবার বিকেলে সামিটের সরবরাহ বন্ধ হয়। তখন দৈনিক গ্যাস সরবরাহ ২০০ কোটি ঘনফুটের নিচে নেমে যায়। 

শুক্রবার সন্ধ্যায় সামিটের টার্মিনাল থেকে আবারো এলএনজি সরবরাহ শুরু হয়। ২১ জুলাই অগ্নিদুর্ঘটনার পর মেরামত শেষে চালু হওয়া এক্সিলারেট এনার্জির সচল বয়লারটিও বন্ধ হয়। 

অবশেষে সোমবার দুটি বয়লারই সচল হয়েছে। সীমিত আকারে গ্যাস সরবরাহ করছে জাতীয় গ্রিডে। মঙ্গলবার একটি এলএনজিবাহী কার্গো মহেশখালীতে ভিড়তে পারে। বুধবার থেকে আরও বাড়তে পারে গ্যাসের সরবরাহ।

আমদানিকৃত এলএনজির ওপর বেশি নির্ভরতা শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা ও সরবরাহ সংকটের আশঙ্কায় উৎপাদন ব্যয়ের চাপও বাড়ছে। গতকাল রোববার বেসরকারি গবেষণা...
বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাস বা এক বছরে সমাধান সম্ভব নয়, জ্বালানি সংকট কাটাতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ-গ্যাস ছাড়া...
টানা গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। শনিবার সকালে সামিট থেকে প্রায় ৪৬ কোটি ঘনফুট এবং এক্সিলারেট থেকে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। 
টানা গ্যাস সংকটের মাঝে জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখালীর সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি এলএনজি টার্মিনাল থেকেই এখন গ্যাস পাওয়া যাচ্ছে। শনিবার সকালে সামিট থেকে প্রায় ৪৬ কোটি ঘনফুট এবং...
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করতে শুধু অভিযান আর জরিমানা যথেষ্ট নয়। সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি পণ্য পরিবহনে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার ব্যবসায়ীদের...
সদ্য শেষ হওয়া চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হককে দায়িত্বে বহাল রাখা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের মেয়াদ...
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভা করেছে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ‍্যালায়েন্স। আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা...
অপারেশন জ্যাকপট ডেতে বাংলাদেশের জীবিত নৌকমান্ডো ও সেই যুদ্ধের যোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার গ্রেগরোভিচ খোজিন! পাশাপাশি স্বাধীনতা পরবর্তী...
লোডিং...

এলাকার খবর