প্রতি ইউনিট ২৪ ডলার দরে এলএনজি কিনছে সরকার

সরকারি ক্রয় বিধিমালা মেনে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে ২ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদিত হয়।

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম

সরকারি ক্রয় বিধিমালা মেনে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে ২ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদিত হয়।

সেপ্টেম্বর মাসের জন্য কেনা দুই কার্গো এলএনজির প্রতি ইউনিটের দাম ২৪ ডলার ২৫ সেন্ট থেকে ২৪ ডলার ৬২ সেন্ট পর্যন্ত। এই জ্বালানি সরবরাহ করবে পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন এবং টোটাল এনার্জিস পাওয়ার, ইউকে। 

জাহাজের আকারভেদে কার্গোর ধারণক্ষমতা কম-বেশি হতে পারে। বাংলাদেশে যেসব কার্গো আসে, সাধারণত সেগুলোতে ৩২ লাখ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি থাকে। এ হিসাবে নতুন দর অনুযায়ী, এক কার্গো এলএনজি কেনায় ৮ কোটি ২৭ লাখ ৪০ হাজার ডলার বা ১ হাজার ১৩ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা (১২২ দশমিক ৫০ টাকা বিনিময় হার ধরে) পর্যন্ত হওয়ার কথা।

এটি চলতি বছরের জন্য ৪৬ ও ৪৭ তম এলএনজি কার্গোর ক্রয় অনুমোদন। সোমবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন ও অনুমোদন দেয়া হয়। এর মধ্যে রয়েছে, সৌদি আরব থেকে ৪০ হাজার টন করে ইউরিয়া ও ডিএপি সার, মরোক্কো থেকে ৮০ হাজার টন ডিএপি সার কেনা। রাশিয়া থেকে ৩৫ হাজার টন এবং কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার ক্রয় অন্যতম। 

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির আশ্বাসে এলপিজি ব্যবসায়ীরা দুদিন দোকান বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির...
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত দাম আদায়সহ ভোক্তা-অধিকারবিরোধী অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয়...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর