শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তথা থার্ড টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) কার্যক্রম পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ তাদের প্রস্তাব দাখিল করেছে। মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাব জমা দেন জাপানি প্রতিনিধি দলের সদস্য মাসাহিরু হিরাই।

এ সময় বেবিচকের অন্যান্য সদস্য ও জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পৃথকভাবে কারিগরি ও আর্থিক প্রস্তাব জমা দেওয়া হয়।

দাখিল করা প্রস্তাব মূল্যায়ন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত আরএফপি ইভালুয়েশন কমিটি। কমিটিতে বেবিচক, অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরবর্তীতে আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হবে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা শেষে চুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।

তৃতীয় টার্মিনালকে ঘিরে আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিমানবন্দর পরিচালনায় নতুন মাত্রা যুক্ত করার লক্ষ্য রয়েছে। এর অপারেশন ও মেইনটেন্যান্সে জাপানি প্রতিষ্ঠানের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
দেশের অর্থনীতির গতি আরও কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, দেশে কমেছে বিনিয়োগ ও শিল্প খাতের প্রবৃদ্ধি। চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৪ শতাংশে। মঙ্গলবার...
রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে একটি কার্গো বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর