বাংলাদেশিদের জন্য ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৯:৩৩ এএম

দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশ থেকে সরাসরি কর্মী পাঠাতে পারবে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি। সরকারের বিশেষ অনুরোধে প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে বিমান ভাড়াসহ কোনো খরচ ছাড়াই নিয়ে যেতে রাজি হয়েছে মালয়েশিয়া। 

শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম ধাপে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মীদের মালয়েশিয়া পাঠানো হবে। ৩৩৮ এজেন্সির মধ্যে ২৫টিকে মালয়েশিয়া সরকার নির্বাচিত করেছে। আর ৩১২টি এজেন্সি সহযোগী হিসেবে কাজ করবে। 

শ্রমবাজার দ্রুত চালুর লক্ষ্যে অনুমোদিত ১৬টি মেডিক্যাল সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। তবে কর্মী পাঠানোর সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। তাই আনুষ্ঠানিক নির্দেশনা না আসা পর্যন্ত কোনো আর্থিক লেনদেন, মেডিক্যাল টেস্ট বা পাসপোর্ট জমা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মালিকপক্ষ মজুরি প্রস্তাব না দিয়ে মজুরি বোর্ডের সভা স্থগিত করায়, সময় ক্ষেপণের অভিযোগ তুলেছেন শ্রমিক নেতারা। অবিলম্বে মজুরি বোর্ডের সভা ডেকে পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ঘোষণার দাবি তাদের। সোমবার...
দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
ডলারের দাম নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ২০৫ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে রেমিট্যান্স হাউসগুলোতে ডলারের দাম কমে ১২৫ টাকার নিচে নেমে এসেছে।
শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে কমতির দিকে রয়েছে শীতের সবজির দাম। তবে অন্যান্য গ্রীষ্মকালীন সবজির দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মাঠপর্যায়ে কৃষকরা ন্যায্যমূল্য থেকে...
দুধ, মাছ, সবজি কিংবা মসলা—দেখতে ভালো হলেই নিরাপদ নয়। তাতে থাকতে পারে ক্ষতিকর জীবাণু, নিষিদ্ধ উপাদান কিংবা দূষিত মাটি ও পানি থেকে আসা ধাতু। এসব ঠেকাতে আইন আছে। অভিযান হয়। জরিমানাও হয়। তারপরও...
ধরা যাক, একজন ব্যক্তি ৮ লাখ টাকার বিনিময়ে ১০ শতক জমি ক্রয় করে সাফ কবলা দলিল নিবন্ধন করার জন্য সাব-রেজিস্ট্রি অফিসে গেলেন। অফিস থেকে জানানো হলো, সরকারি মূল্য অনুযায়ী দলিলে ২৬ লাখ টাকা দেখাতে হবে।...
অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। বিজিবির ৩৩ ব্যাটালিয়ন ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারেরও...
লোডিং...

এলাকার খবর