জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে নেওয়া প্রকল্পগুলোর সঠিক রক্ষণাবেক্ষণে বেসরকারি কোম্পানি ও বিভিন্ন উন্নয়ন সহযোগীকে আলাদাভাবে যুক্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

শুক্রবার দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম শহরে পানি সরবরাহে নতুন পিপিপি মডেল প্রতিষ্ঠায় ম্যাক্স ফাউন্ডেশন ও মাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ এর সাথে চট্টগ্রাম ওয়াসার সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‌‘চট্টগ্রামের সম্ভাবনাময় নদী -খালকে পন্য পরিবহন খাতে কাজে লাগাতে চায় সরকার। এজন্য পানি নিষ্কাশন ব্যবস্থাকে গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। বিশুদ্ধ পানি নিশ্চিত করার ক্ষেত্রেও পাবলিক- প্রাইভেট পার্টনারশিপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসডিজি বাস্তবায়নেও সরকার জোর দিচ্ছে।’

নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক ও কারিগরি সহায়তায় এই পাইলট প্রকল্পের অংশ হিসেবে নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানির চাহিদা নিরূপণ, মডেল অনুসন্ধান ও পরীক্ষা করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম পরিচালিত হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার  লিন্ডেন। পরে সংশ্লিষ্টদের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
লাইটার জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী জাহাজের অপেক্ষা বাড়ছে। নির্দিষ্ট সময়ে নির্ধারিত গন্তব্যে পাঠাতে না পেরে বড় অঙ্কের লোকসানের মুখে আমদানিকারকরা। সংশ্লিষ্টরা বলছেন, লাইটার...
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।
শিল্পখাতকে রক্ষায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ চান ব্যবসায়ী নেতারা। দুপুরে রাজধানীর মতিঝিলে এক সেমিনারে এই দাবি তুলে ধরেন তারা। এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ খাতে ৫ বিলিয়ন ডলার...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর