আবারও আর্জেন্টিনার জার্সিতে মাঠে দেখা যেতে পারে মেসিকে!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। তাতে থেমে গেছে মেসির দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক পথচলা। তবে আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে। ঘরের মাঠে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে আরও একবার মাঠে নামার সুযোগ পেতে পারেন মেসি! আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম এমনটাই দাবি করছে!

তবে সেটি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ নয়। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসির প্রতি সম্মান জানিয়ে ঘরের মাঠের দর্শকদের সামনে মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে সেই ম্যাচের বিষয়ে কিছুই এখনো চূড়ান্ত হয়নি। মেসি নিজে খেলতে রাজি হলেই কেবল এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন হবে। তবে বিদায় ঘোষণার পর মেসি এমন ম্যাচ খেলতে রাজি হবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আগামী সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতেই এই ম্যাচ আয়োজনের কথা ভাবছে এএফএ। সে সময় দুটি বা তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। আবার অনেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ সময়ে তিন থেকে চারটি ম্যাচও খেলতে পারে ২০২২ সালের চ্যাম্পিয়নররা। এসব ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, কবে খেলা হবে, ম্যাচ কোথায় হবে- তার কিছুই ঠিক হয়নি। এর মধ্যে একটি ম্যাচ হতে পারে মেসির বিদায় উপলক্ষে।

আর্জেন্টাইন সাংবাদিক পাবলো গ্রাভেলোনে জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে দেশের মাটিতে আর্জেন্টিনার হয়ে মেসি আরও একটা ম্যাচ খেলতে পারেন। সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তাল। তবে মেসির জন্মশহর রোসারিওতেও ম্যাচটি আয়োজনের সম্ভাবনা রয়েছে। যদিও বর্তমান পরিস্থিতিতে সেটিকে তুলনামূলক কম সম্ভাব্য বলে মনে করা হচ্ছে।

টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার সাংবাদিক মাক্সিমিলিয়ানো গ্রিলো জানিয়েছেন, সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দুই বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। ম্যাচগুলো বুয়েনস এইরেস, কর্দোবা এবং/অথবা রোসারিওতে হতে পারে। তবে প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

অর্থাৎ, মেসির বিদায়ী ম্যাচ নিয়ে এখনো বেশ কিছু বিষয় অনিশ্চিত। কোনো প্রতিপক্ষ নিশ্চিত হয়নি, ম্যাচের তারিখও ঠিক হয়নি, এমনকি ভেন্যুও চূড়ান্ত নয়। বিষয়টি এখনো এএফএর আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং সংবাদমাধ্যমের প্রতিবেদনের পর্যায়ে রয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ম্যাচে খেলতে মেসি রাজি কি না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রথমে মেসির সঙ্গে কথা বলে তাঁর সিদ্ধান্ত জানতে হবে।

একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
লোডিং...

এলাকার খবর