ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, উদ্যোগ নেওয়ার তাগিদ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ এএম

দুই বছরে দেশে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাশের বেশি। গভীর সাগরে সোনার স্ক্যানার দিয়ে নির্বিচারে মা ইলিশ ধরা হচ্ছে। এছাড়া, সাগর-নদী মোহনায় অসংখ্য জাল ও নদী দূষণে মাছের উৎপাদন কমাচ্ছে, মনে করেন গবেষকরা।

গবেষকরা বলছেন, পরিস্থিতি উন্নয়নে উদ্যোগ না নিলে ইলিশের উৎপাদন অর্ধেকে নেমে আসবে। তখন চাহিদা মেটাতে আমদানি নির্ভরতা বেড়ে যাবে।

গভীর সাগরের রূপালী ইলিশ বঙ্গোপসাগরের ব-দ্বীপাঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় বর্ষায়। ডিম ছাড়া ও জাটকা হয়ে ওঠা পর্যন্ত এরা মিঠাপানিতে থাকে। ইলিশের শরীরে ফ্যাটি এসিডের ওমেগা থ্রি চর্বি অন্য মাছ থেকে আলাদা করেছে। 

মিয়ানমার, ভারত, আরব সাগর ও পারস্য উপসাগরীয় এলাকাতেও পাওয়া যায় রূপালী ইলিশ। পূর্ব এশিয়ার চীন সাগরের মোহনাতে বাস চন্দনা ইলিশ ও গুরতা ইলিশের। 

মিঠা পানির প্রাচুর্যতা ও অনুকূল পরিবেশের কারণে এক দশক ধরে বিশ্বের ৮০ ভাগ ইলিশ আহরণ করছে বাংলাদেশ। ২০১৬ সালে প্রায় পৌনে ২ লাখ টন থেকে ২০২২ এ সর্বোচ্চ প্রায় পৌনে ছয় লাখ টন ইলিশ আহরণ হয়। তবে এরপর থেকেই কমছে উৎপাদন।

ইলিশ শিকারে আধুনিক প্রযুক্তি ব্যবহার বেড়েছে। গভীর সাগরে নির্বিচারে দেড় থেকে তিন কেজি ওজেনের মা ইলিশের ঝাঁক ধরা হচ্ছে সোনার স্ক্যানার যন্ত্রে। উজানে অসংখ্য জাল, সেতু-বাঁধ নির্মাণ, নদী দূষণ, ডুবোচরের কারণেও ইলিশের উৎপাদন কমছে।

ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলেন, উৎপাদন কমছে। সোনার স্ক্যানার দিয়ে যখন ধরা হচ্ছে,তখন আর একেবারেই বাঁচার সুযোগ পাচ্ছে না ইলিশ। কমার যে ধারা, এটা অব্যাহত থাকলে মারাত্মক একটা সংকেত আসছে। 

উৎপাদন ঘাটতি মেটাতে গত বছর মিয়ানমার থেকে ১,০২৫ টন ইলিশ আমদানি হয়। এবছর ভারত থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ কেজি ইলিশ আমদানি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল নাসের বলেন, আগে যেসব মাছ ধরা হতো না, এখন কিন্তু ধরে ফেলা হচ্ছে। না ধরলে এই সমস্যাটা হতো না। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। কিন্তু এটার ব্যবস্থাপনা নতুন করে করতে হবে। 

গবেষকরা বলছেন, সাগর-নদীতে এখন ডালা গোণ বা মরা গোণ চলছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ভরা গোণে নদীতে ইলিশের মজুদ বাড়বে। 

দেশের ব্যাংকিং খাত বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ- এবিবি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়া, খেলাপি ঋণের হার ৩২ শতাংশ ছাড়িয়ে গেছে,...
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবারে ভরিতে বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান সবকিছু করতে প্রস্তুত রয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এ কথা জানিয়েছেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হরমুজ প্রণালি ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হুতিদের হামলা এবং তেল পরিবহন পথের সংকটের কারণে সৌদি আরবকে...
রাজধানীতে ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ রোববার ভোর ৪টার দিকে শুরু হয় বৃষ্টি। এতে সকাল থেকে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
লোডিং...

এলাকার খবর