অস্থির সুগন্ধি চালের বাজার, অভিযান চালাবে ভোক্তা অধিদপ্তর

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পিএম

সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে এবার মিলগুলোতে অভিযান চালানোর পরিকল্পনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সংস্থাটির মহাপরিচালক জানান, চালের মজুত তদারকি করে কারসাজির প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শুধু চাল নয় সামগ্রিক ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপের তাগিদ ক্যাবের। 

গত ২–৩ মাস ধরেই অস্থির সুগন্ধি চালের বাজার। রপ্তানির উন্মুক্ত সুযোগ থাকায় দেশে সরবরাহ সংকটের অজুহাতে দাম বাড়ান ব্যবসায়ীরা। বাজারে পোলাওয়ের চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। লাগাম টানতে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমায় সরকার। তবে এরপরও কমেনি দাম।

এমন পরিস্থিতে সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে আলাদা পরিকল্পনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সরকারি তথ্যমতে, ৪৫ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির জন্য ২৭৮টি কোম্পানি অনুমোদন পেলেও গত তিন মাসে রপ্তানি হয়েছে মাত্র তিন হাজার টন।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘রপ্তানির অজুহাতে কেউ যেন অতিরিক্ত মজুত করে দাম না বাড়ায় সেজন্য শুরু হয়েছে নজরদারি। তদারকি দল মিলে গিয়ে বাড়তি মজুত পেলেই করবে জব্দ।’

ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘দেশে কোনো ভোগ্যপণ্যের দাম একবার বাড়লে তা আর কমে না তেমন। এই বাস্তবতা মাথায় রেখে ভোক্তাদের স্বার্থ রক্ষায় জোর দেওয়া প্রয়োজন।’
  
ভোজ্যতেল, চিনির মতোই দেশে সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণ করে হাতেগোনা বড় ১০টি শিল্প গ্রুপ।

ঘন ঘন লোডশেডিংয়ে উৎপাদন সংকটে পড়েছে দেশের অন্যতম বড় সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রাইস মিলগুলো। এতে ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে চাল উৎপাদন। মিল মালিকদের দাবি, প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ কোটি টাকা...
সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নামছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানমের দাবি, দাম নাগালে রাখতে নজরদারি করা হবে খুচরা ও পাইকারি বাজারে। শুধু সংকটকালীন নয় সামগ্রিক ভোগ্যপণ্যের...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
রেকর্ড দামে বিক্রি হচ্ছে সুগন্ধি চাল। ছয় মাসে কেজিতে বেড়েছে ৮০ টাকার বেশি। বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির অনুমতি দেওয়ায় সুগন্ধি চালের দাম চড়া। তবে রেস্তোরাঁ...
বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্য অর্জনে...
চাঁদপুর সদরে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের প্রায় ৫ টন সরকারি চাল ট্রাকে করে পাচারের সময় জব্দ করেছে প্রশাসন। ঘটনাটি খতিয়ে দেখতে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি...
কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
যাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর