সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন সুপার ষ্টার গ্রুপের এমডি হারুন অর রশিদ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সুপার ষ্টার গ্রুপের (এসএসজি) ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সুপার ষ্টার গ্রুপের (এসএসজি) ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন। ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার’ (বার্ষিক ব্যবসায়িক আয় ১,৫০০ কোটি – ২,০০০ কোটি টাকা ক্যাটাগরিতে) পুরস্কার পেয়েছেন তিনি।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর জ্যেষ্ঠ নির্বাহীদের অসামান্য নেতৃত্ব ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই সম্মাননা প্রদান করা হয়।

বার্ষিক ১,৫০০ কোটি থেকে ২,০০০ কোটি টাকা ব্যবসায়িক আয়ের প্রতিষ্ঠানগুলোর ক্যাটাগরিতে হারুন অর রশিদ এই সম্মাননা অর্জন করেন। সুপার ষ্টার গ্রুপের ধারাবাহিক ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং দেশের বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরও সুদৃঢ় করার পেছনে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও কৌশলগত ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর ইস্যুতে ত্রিদেশীয় সংলাপের তাগিদ দিয়েছে ঢাকা। অর্থনৈতিক গুরুত্ব ও নিরাপত্তা ইস্যুর পাশাপাশি রাজনৈতিক দিক পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অন্যদিকে...
দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। দেশের...
এক দিনের ব্যবধানে দেশের বাজারে ফের কমল সোনার দাম। বুধবার দাম কমানোর এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম কমা‌নো হয়েছে ২ হাজার ৮৫৮...
ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিয়ে ই-ভ্যাট ব্যবস্থা চালু হলেও, ১ বছরে পাঁচ দফা সার্ভার ডাউন বা সার্ভিস বন্ধের ঘটনা ঘটেছে। অতিরিক্ত চাপ সামলাতে না পেরে, রিটার্ন জমার সময়ও বাড়াতে হয়েছে...
খাদ্যপণ্যের মান যাচাইয়ে দেশে তিনটি আধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বুধবার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 
ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।
প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে...
রিহ্যাব, রিয়েল এস্টেট কোম্পানি, প্রশাসন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও রাজনীতি সংশ্লিষ্ট প্রভাবশালীদের একাংশের সমন্বিত অনিয়মে আবাসন খাতে মাফিয়াতন্ত্র চলছে বলে জানিয়েছে টিআইবি। বুধবার এক গবেষণা প্রতিবেদন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর