বিসিএসে উত্তীর্ণ হয়েও চাকরি অনিশ্চিত ২২৭ জনের 

আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:৩৯ পিএম

গত ৫ মাস ধরে ঝুলে আছে ৪৩তম বিসিএসে উত্তীর্ণ ২২৭ প্রার্থীর গেজেট। সরকার থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনো গেজেট হয়নি এসব প্রার্থীর। দাবি আদায়ে এক সপ্তাহ ধরে অনশন করছেন বঞ্চিতরা। এতে ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।  

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ভেরিফিকেশন শেষে ৯৯ জনকে বাদ দিয়ে গত বছরের ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আবার ৩০ ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশকৃত ২ হাজার ১৬৩ জনের মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ সহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করা হয়। 

গত ৫ মাস ধরে এসব প্রার্থী তাদেরকে গেজেটভুক্ত করার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে। সরকারের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। 

এবার এক সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন বেশ কয়েকজন প্রার্থী।

একজন প্রার্থী বলেন, ‘এতো নিউজ হচ্ছে, এতো কিছু হচ্ছে কিন্তু তাদের পক্ষ থেকে আমরা এখনও পর্যন্ত কনসার্ন পাইনি। শুধু আশাই দেওয়া হয়েছে। এর কোনো বাস্তবায়ন তো নাই।’

গেজেট বঞ্চিতরা বলছেন, যারা নির্দোষ তাদের সবাইকে গেজেটভুক্ত করতে হবে। বিসিএস হওয়ার পরে চাকরিতে যোগ দিতে না পারায় সামাজিকভাবে হেয় হতে হচ্ছে। 

একজন প্রার্থী বলেন, ‘গেজেট নিশ্চিত করা এবং সরকারি চাকরিতে যে ভ্যারিফিকেশন নীতিমালা আছে সেটা স্বচ্ছ করতে হবে। দুই তিন কর্মদিবসে যে কাজটা হয়ে যায় সেটা আজকে ৫ মাসেও হচ্ছে না।’

শিক্ষকরা বলছেন, নিরপরাধদের চাকরি থেকে বঞ্চিত করা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী বলেন, ‘কোনো লিগ্যাল গ্রাউন্ড ছাড়া, যৌক্তিক কারণ ছাড়া যারা এতো বছর ধরে, এতো সাধ্য সাধনার পর সরকারি চাকরি পেলো তাদেরকে এভাবে অন্যায়ভাবে বঞ্চিত করা, এটা আমার কাছে মনে হয় অমার্জনীয় অপরাধ।’

এদিকে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রাথমিকে শিক্ষার্থীদের মিড-ডে মিলের খাবারের মানে কোনো ধরনের অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ পেলে সরবরাহকারী প্রতিষ্ঠানের কাজ বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা...
জ্বালানি আমদানির চাপ কমাতে ধাপে ধাপে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সরকারের ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ...
ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে এক কিশোর। তাকে পঞ্চম শ্রেণির একটি সাধারণ অঙ্ক সমাধান করতে দেওয়া হলো। সে পারল না। বাংলা পড়তে দেওয়া হলো, সেখানেও সে হিমশিম খাচ্ছে। আপনি কি জানেন, বাংলাদেশের প্রাথমিক পাস করা...
সরকার ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রমে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। আগামী বছর থেকেই বইয়ে পরিবর্তন আসবে বলে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর