শিক্ষার্থীদের দাঁড় করিয়ে ফুলেল শুভেচ্ছা নেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৪:৪২ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে ফুলেল শুভেচ্ছা নেওয়ার প্রথা বন্ধ করতে হবে। কোনো শিক্ষক আর শিক্ষার্থীদের দাঁড় করিয়ে ফুলের তোড়া বা মালা দিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন না।

শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তিনি যেখানে যাবেন সেখানে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর প্রতি তিনি নির্দেশনা দিয়েছেন। কোনো শিক্ষক বা শিক্ষার্থী তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। ফুলের তোড়া ও ফুলের মালা দেওয়ার বিষয়টিও শতভাগ নিষিদ্ধ করা হয়েছে।

এদিন কচুয়ায় নিবন্ধিত বেসরকারি এতিমখানার জন্য চেক বিতরণ করেন শিক্ষামন্ত্রী। এছাড়া উপজেলা সমাজকল্যাণ কমিটি ও রোগী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চেক এবং হুইলচেয়ার বিতরণ করা হয়।

পরে তিনি কচুয়া প্রাথমিক শিক্ষা পরিবার ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক ইফতার মাহফিলে যোগ দেন।

সিরাজগঞ্জের ১ হাজার ৫৬টি এবং নাটোরের ৪২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এর ফলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ পড়ছে।...
আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং...
প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রোববার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত...
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে হবে। শনিবার বিকেলে সাভারে ব্র্যাক সিডিএম...
দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর। তিন মাসে এর ব্যবহার বেড়েছে সাড়ে তিন গুণ। সকালে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ১ অক্টোবর থেকে ব্যবসায়ীরা কিউআর...
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৪৫ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। 
জ্বালানির দাম বৃদ্ধি ও পে-স্কেলের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। তাই, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নীতি সুদহার সাড়ে ৯ শতাংশে অপরিবর্তিত রেখে ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর