২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
পরে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত হয়েছে ফলাফল।
এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। পাসের হার গতবারের তুলনায় কমেছে ৬.৭ শতাংশ।
জিপিএ–৫ প্রাপ্ত পরীক্ষার্থী গতবারের তুলনায় ২৯ হাজার কমে ৪০ হাজার ৮৪ জনে নেমেছে। শতভাগ পাস করেছে ১৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
মাদরাসা শিক্ষা বোর্ডে ৬১.০৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এইচএসসিতে ঢাকা শিক্ষা বোর্ডে ৬১.৮০ ও চট্টগ্রাম বোর্ডে ৫২.০৭ শতাংশ পাস করেছে।
এইচএসসিতে পাসের হাসে মেয়েরা এগিয়ে। তারা ৫৬.৪০ শতাংশ পাস করেছে।
এর আগে, ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও পিছিয়ে আজকের দিন ঠিক করা হয়।
এইচএসসি ও সমমান পরীক্ষা গত দোশোরা জুলাই শুরু হয়ে, শেষ হয় ৮ আগস্ট। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডে কয়েকটি বিষয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।


এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
