শ্রেণিকক্ষকে প্রযুক্তি নির্ভর করার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী 

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম

কৃত্তিম বুদ্ধিমত্তা-এআইয়ের ওপর ভিত্তি করে শিক্ষার নতুন এক প্রজন্ম গড়ে উঠছে এবং সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া ও তথ্য-প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। 

আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস-এর সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘দেশবিদেশের শিক্ষাবিদদের অংশগ্রহণে এই আলোচনা ফলপ্রসূ হবে এবং দেশের শিক্ষা খাতের উন্নয়নে সহায়ক হবে।’ 

এ সময় মন্ত্রী জানান, পূর্ববর্তী বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতের জন্য জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা রয়েছে। এবং আগামীতে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে। 

একই সঙ্গে বাংলাদেশ এআই খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। 

তরুণ প্রজন্মই দেশের প্রধান সম্পদ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘দেশে প্রচুর মানবসম্পদ রয়েছে, তবে তা অদৃশ্য বা অস্পর্শনীয়। এই অদৃশ্য সম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তরিত করতে হবে বলেও তাগিদ দেন তিনি।’

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রেক্ষাপট বিচার করলে, আমাদের দেশের এই বিশাল তরুণ জনগোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিবেচনায়, আমাদের দেশে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বিবেচিত হয়। এই সেমিনারে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা—যারা এমন যোগ্য শিক্ষার্থী গড়ে তুলছেন, যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে। এই প্রেক্ষাপটে, শিক্ষার বিষয়ে আমাদের অত্যন্ত আন্তরিক ও মনোযোগী হতে হবে। যা আমাদের দেশের উন্নয়নে সহায়ক হবে।’

মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি...
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর শুরু হবে...
দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজ বুধবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এ কথা বলা হয়।
শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজন বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা...
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে করতে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উভয় পর্যায়ের অংশীদারদের সঙ্গেই কাজ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ শুক্রবার সকালে পররাষ্ট্র...
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার ভোর ৬টা ২৪ মিনিটের দিকে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। 
শিক্ষকতা কেবল একটি পেশা নয়; এটি মানুষ গড়ার মহান দায়িত্ব এবং জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান ভিত্তি। একটি রাষ্ট্রের শিক্ষাব্যবস্থার মান নির্ভর করে একজন যোগ্য, দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ...
গোপালগঞ্জে চলাচলকারী অভিযাত্রী কমিউটার ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার ওপর দিয়ে চলাচলকারী আরও ৭টি আন্তঃনগর ট্রেন বিকল্প পথে চলাচল করবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর