ভাষা শিখতে যেতে পারেন জার্মানিতে, জেনে নিন সুযোগ, শর্ত ও প্রস্তুতি

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম

উচ্চশিক্ষা, উন্নত জীবনযাত্রা কিংবা আন্তর্জাতিক ক্যারিয়ার। এই তিন লক্ষ্য সামনে রেখে প্রতি বছরই অনেক বাংলাদেশি তরুণের চোখ যায় ইউরোপের দিকে। সেই তালিকায় অন্যতম আকর্ষণীয় দেশ জার্মানি। তবে সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সবার পক্ষে সহজ হয় না। তাই অনেকেই প্রথম ধাপ হিসেবে বেছে নেন ভাষা শেখার পথ। প্রশ্ন হলো, জার্মানিতে কি সত্যিই ভাষা শিখতে যাওয়া যায়? উত্তর হ্যাঁ। সুযোগ আছে। তবে প্রস্তুতি থাকতে হবে সঠিক।

কেন জার্মান ভাষা শেখা গুরুত্বপূর্ণ?

জার্মানিতে পড়াশোনা বা কাজ করতে চাইলে ভাষার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। যদিও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু কোর্স ইংরেজিতেও হয়। তবু দৈনন্দিন জীবন, কাজ বা স্থায়ীভাবে থাকতে জার্মান ভাষা জানতেই হবে। এ কারণে অনেকেই সরাসরি দেশে বসে শেখার বদলে জার্মানিতেই গিয়ে ভাষা শেখার সিদ্ধান্ত নেন। এতে শেখার গতি যেমন বাড়ে। তেমনি বাস্তব পরিবেশে ভাষা ব্যবহার করার সুযোগও তৈরি হয়।

কীভাবে যাওয়া যায়?

জার্মানিতে ভাষা শেখার জন্য সাধারণত ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা নেওয়া হয়। এই ভিসার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য সেখানে অবস্থান করে ভাষা শেখা যায়। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এটি স্টুডেন্ট ভিসা নয়। অর্থাৎ এই ভিসা নিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায় না। কিন্তু ভবিষ্যতে সেই পথে যাওয়ার প্রস্তুতি নেওয়া যায়।

ভর্তি হতে হবে স্বীকৃত প্রতিষ্ঠানে

ভাষা কোর্স ভিসা পেতে হলে প্রথমেই আপনাকে জার্মানির একটি স্বীকৃত ভাষা স্কুলে ভর্তি হতে হবে। কোর্সটি সাধারণত ইনটেনসিভ হতে হয়। অর্থাৎ সপ্তাহে কয়েকদিন বা প্রতিদিন অন্তত ৩-৪ ঘণ্টা ক্লাস করতে হয়। এই ভর্তি নিশ্চিত হওয়ার পরই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আর্থিক প্রস্তুতি

জার্মানিতে ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খরচের বিষয়টি। কারণ এই ভিসায় সাধারণত কাজ করার অনুমতি থাকে না। তাই আপনাকে আগে থেকেই প্রমাণ দেখাতে হবে যে, সেখানে থাকা-খাওয়ার খরচ আপনি নিজেই বহন করতে পারবেন।

তার জন্য সাধারণত একটি ব্লক একাউন্ট খুলতে হয়। এতে এক বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হয় (বর্তমানে প্রায় ১১ হাজার ইউরোর বেশি)। এ ছাড়া প্রতি মাসে ভাষা কোর্স ফি ২০০-৫০০ ইউরো এবং থাকা-খাওয়া খরচ ৮০০-১২০০ ইউরো। এই খরচগুলো মাথায় রেখেই পরিকল্পনা করতে হয়।

স্বাস্থ্য বীমা ও অন্যান্য কাগজপত্র

জার্মানিতে যাওয়ার আগে স্বাস্থ্য বীমা করা বাধ্যতামূলক। এটি না থাকলে ভিসা পাওয়া কঠিন হয়ে যায়। এ ছাড়া প্রয়োজন হয় বৈধ পাসপোর্ট, ভাষা কোর্সে ভর্তি হওয়ার প্রমাণ, আর্থিক সক্ষমতার প্রমাণ এবং মোটিভেশন লেটার (কেন ভাষা শিখতে চান)। এই সব কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ।

কতদিন থাকা যায়?

ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসার মেয়াদ সাধারণত ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত হয়। কোর্সের দৈর্ঘ্যের উপর নির্ভর করে এই সময় নির্ধারিত হয়। এই সময়ের মধ্যে আপনাকে নির্দিষ্ট কোর্স শেষ করতে হয়।

কাজের সুযোগ আছে কি?

এই ভিসার একটি সীমাবদ্ধতা হলো, এতে সাধারণত কাজ করার অনুমতি থাকে না। তাই যারা এই পথে যেতে চান, তাদের পুরো খরচ নিজ দায়িত্বে বহন করার মানসিক প্রস্তুতি থাকতে হবে।

ভাষা শেখার পর কী করবেন?

অনেকেই প্রশ্ন করেন, ভাষা শেখার পর কী করা যায়? ভাষা কোর্স শেষ করার পর কয়েকটি পথ খোলা থাকে। প্রথমত, যদি আপনি জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন, তাহলে স্টুডেন্ট ভিসায় পরিবর্তন করা সম্ভব। দ্বিতীয়ত, দেশে ফিরে নতুন করে স্টুডেন্ট বা জব ভিসার জন্য আবেদন করতে পারেন।

অর্থাৎ ভাষা শেখা এক ধরনের প্রস্তুতির ধাপ। ভবিষ্যতের বড় সুযোগের দরজা খুলে দেয়।

সুবিধা ও চ্যালেঞ্জ দুটোই আছে

জার্মানিতে গিয়ে ভাষা শেখার সবচেয়ে বড় সুবিধা হলো বাস্তব পরিবেশে শেখা। ক্লাসের বাইরে দোকান, রাস্তাঘাট, মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে ভাষা দ্রুত আয়ত্তে আসে। এ ছাড়া জার্মান সংস্কৃতি ও জীবনযাত্রা কাছ থেকে বোঝার সুযোগও তৈরি হয়।

তবে চ্যালেঞ্জও কম নয়। খরচ বেশি, কাজের সুযোগ নেই, আর নতুন দেশে মানিয়ে নেওয়াও সহজ নয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের লক্ষ্য, সামর্থ্য ও পরিকল্পনা ভালোভাবে ভেবে নেওয়া জরুরি।

সব দিক বিবেচনা করলে বলা যায়, জার্মানিতে ভাষা শিখতে যাওয়া সম্ভব এবং অনেক ক্ষেত্রেই তা লাভজনক। তবে এটি কোনো শর্টকাট নয়। বরং একটি পরিকল্পিত পথ। যারা ধৈর্য ধরে সঠিকভাবে এগোতে পারবেন। তাদের জন্য এই পথ ভবিষ্যতের পড়াশোনা ও ক্যারিয়ারের শক্ত ভিত্তি গড়ে দিতে পারে।

মেয়েদের অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বৃত্তিও দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার, রাজধানীতে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।...
বৈরী আবহাওয়ায় যেসব এইচএসসি পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তারা পরবর্তীতে সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ বুধবার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে...
আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উথাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে। বোর্ড...
এ বছর প্রায় ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) বৃত্তি পেয়েছে প্রায় ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী। আজ রোববার দুপুরে ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই...
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর