রচনা লিখেই মিলতে পারে রাজকীয় পুরস্কার ও ইংল্যান্ড ভ্রমণের সুযোগ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম

বিশ্বের অন্যতম পুরোনো ও মর্যাদাপূর্ণ সৃজনশীল রচনা প্রতিযোগিতা ‘দ্য কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা’র ২০২৬ সালের আবেদন গ্রহণ শুরু হয়েছে। ইংল্যান্ডের রয়্যাল কমনওয়েলথ সোসাইটি আয়োজিত এই প্রতিযোগিতায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। বাংলাদেশও এই তালিকায় রয়েছে।

প্রতিবছর এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী অংশ নেন। তরুণদের লেখা, চিন্তাভাবনা ও সৃজনশীলতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই এর মূল লক্ষ্য। আয়োজকরা জানিয়েছেন, রচনা জমা দেওয়ার শেষ সময় ৩০ এপ্রিল।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। বিজয়ীরা এক সপ্তাহের জন্য ইংল্যান্ড ভ্রমণের সুযোগ পাবেন। লন্ডনের রয়্যাল প্যালেসে আয়োজিত বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগও থাকবে তাঁদের। সেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক এবং সনদপত্র।

আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা শুধু পুরস্কারের জন্য নয়। বরং তরুণদের কণ্ঠকে আরও শক্তিশালী করা। তাদের চিন্তাশক্তি বিকাশ এবং সৃজনশীল লেখার দক্ষতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

প্রতিযোগিতাটি দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে, জুনিয়র ও সিনিয়র। জুনিয়র ক্যাটাগরিতে অংশ নিতে পারবে ১৪ বছরের কম বয়সীরা। যাদের জন্ম ২৩ মে ২০১১-এর পর। এই ক্যাটাগরিতে রচনার সর্বোচ্চ শব্দসীমা ৭৫০।

অন্যদিকে সিনিয়র ক্যাটাগরিতে অংশ নিতে পারবে ১৪ থেকে ১৮ বছর বয়সীরা। যাদের জন্ম ২৩ মে ২০০৬ থেকে ২৩ মে ২০১১-এর মধ্যে। এ ক্ষেত্রে রচনার সর্বোচ্চ শব্দসীমা ১৫০০।

প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা বিষয় নির্ধারণ করা থাকবে। একজন প্রতিযোগী একটিমাত্র বিষয়েই রচনা জমা দিতে পারবেন। তবে শিরোনাম, ভাষাশৈলী ও উপস্থাপন সম্পূর্ণ নিজের মতো করে সাজানো যাবে বলে জানানো হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতায় অংশ নিতে কোনো বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অংশগ্রহণকারীদের অবশ্যই ইংরেজিতে রচনা লিখতে হবে এবং অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। রচনা এককভাবে অথবা একাধিকজনের পক্ষ থেকেও জমা দেওয়া যাবে।

আগ্রহীরা অনলাইনে রচনা জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক প্রতিযোগিতার নির্ধারিত ওয়েবসাইট www.royalcwsociety.org-এ পাওয়া যাবে।

তরুণ শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পরিসরে নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিযোগিতা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষাটি (পত্রকোড: ২১২১০৯ - নতুন সিলেবাস) অনিবার্য কারণবশত...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। সোমবারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সূচি...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠার পর হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত দুই শিক্ষার্থীই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকতেন।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর