শিক্ষকদের মেধাবী হতেই হবে, বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, উন্নয়ন হবে ফলাফলভিত্তিক। ফলাফল যত বাড়বে, উন্নয়নও তত বাড়বে। শিক্ষক নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকলে তা কঠোরভাবে খতিয়ে দেখা হবে। কোনো মেধাবী প্রার্থী যেন নিয়োগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে। অতীতে এ ধরনের অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শিক্ষকদের অবশ্যই মেধাবী হতে হবে—এর কোনো বিকল্প নেই।

শুক্রবার দুপুর ১টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ সালের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার বাজেট বরাদ্দের কথা বললেও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে শিক্ষার মানোন্নয়নে নির্দিষ্ট কোনো বাজেট চাওয়ার বিষয়টি তিনি দেখেননি। ‘শুধু পুরোনো দিনের কথা, শুধু ভবন—এভাবে উন্নয়ন সম্ভব নয়,’ যোগ করেন তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। আন্তর্জাতিক মানদণ্ডে যত এগোনো যাবে, উন্নয়ন বরাদ্দও সেই অনুযায়ী বৃদ্ধি পাবে। তিনি জানান, এ বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

সিরাজগঞ্জের ১ হাজার ৫৬টি এবং নাটোরের ৪২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এর ফলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ পড়ছে।...
আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং...
প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রোববার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত...
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে হবে। শনিবার বিকেলে সাভারে ব্র্যাক সিডিএম...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী কার্গো চালান দেশে এসে পৌঁছাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন...
মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে ক্লিনিক ভাংচুরের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর