বিদেশে উচ্চশিক্ষা

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে ৬০০ স্কলারশিপ, টিউশন ফি ছাড়াও মিলবে ভাতা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম

উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া বরাবরই শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য। মানসম্মত শিক্ষা, গবেষণার বিস্তৃত সুযোগ এবং উন্নত জীবনযাত্রার কারণে প্রতিবছরই বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ থেকে শিক্ষার্থীরা দেশটিতে পাড়ি জমান। সেই ধারাবাহিকতায় আবারও বড় সুযোগ নিয়ে এসেছে অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’-এর আওতায় দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য ৬০০টি বৃত্তি দিচ্ছে। যার মাধ্যমে বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ মিলবে।

১৮৫৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের পার্কভিল এলাকায় অবস্থিত। গবেষণাধর্মী শিক্ষা ও আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশের জন্য প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সুপরিচিত। প্রতি বছরই তারা মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির সুযোগ তৈরি করে থাকে। যার মধ্যে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ অন্যতম।

কী থাকছে এই বৃত্তিতে

এই স্কলারশিপের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ। অর্থাৎ শিক্ষার্থীদের পড়াশোনার পুরো খরচই বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ মেটাতে বছরে প্রায় ৩৯ হাজার ৫০০ ডলার পর্যন্ত আবাসন ভাতা দেওয়া হবে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ লাখ টাকার বেশি (বর্তমান বিনিময় হার অনুযায়ী)।

এ ছাড়া যারা নতুন করে অস্ট্রেলিয়ায় যাবেন, তাদের জন্য এককালীন স্থানান্তর অনুদান হিসেবে ৩ হাজার ডলার দেওয়া হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বিমার সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে এই বৃত্তিতে। ফলে পড়াশোনা ও জীবনযাপনের বড় অংশের ব্যয় নিয়েই শিক্ষার্থীদের চিন্তা করতে হবে না।

কারা আবেদন করতে পারবেন

এই স্কলারশিপটি বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বাংলাদেশি শিক্ষার্থীরাও সমানভাবে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে।

স্নাতকোত্তর পর্যায়ে গবেষণার জন্য আবেদন করতে হলে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস থাকতে হবে। আর পিএইচডির জন্য আবেদন করতে হলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একাডেমিক ফলাফল ভালো হওয়া বাধ্যতামূলক।

এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতাও থাকতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের সব কোর্সই ইংরেজিতে পরিচালিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমে আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষণা ডিগ্রিতে নির্বাচিত হতে হবে। এরপরই তিনি স্বয়ংক্রিয়ভাবে এই স্কলারশিপের জন্য বিবেচিত হবেন।

কীভাবে আবেদন করবেন

গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী শিক্ষার্থীরা যদি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের কোনো গ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রামে আবেদন করেন এবং সেখানে নির্বাচিত হন। তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই বৃত্তির জন্য তাদের নাম বিবেচনায় নেওয়া হবে।

অর্থাৎ প্রথম ধাপ হলো পছন্দের গবেষণা প্রোগ্রামে আবেদন করা এবং সেখানে ভর্তি নিশ্চিত করা। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা ও অন্যান্য মানদণ্ড বিবেচনা করে বৃত্তির জন্য নির্বাচন করবে।

বৃত্তির সংখ্যা ও সময়সীমা

প্রতি বছর এই স্কলারশিপের আওতায় প্রায় ৬০০টি বৃত্তি দেওয়া হয়। যা দেশীয় ও আন্তর্জাতিক, উভয় ধরনের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকে। ফলে প্রতিযোগিতা থাকলেও সুযোগের পরিমাণও তুলনামূলকভাবে বেশি।

২০২৬ সালের জন্য এই বৃত্তিতে আবেদন করার শেষ সময় আগামী ৩১ অক্টোবর। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

সব মিলিয়ে, যারা গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা নিতে চান। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান। তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হতে পারে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষাটি (পত্রকোড: ২১২১০৯ - নতুন সিলেবাস) অনিবার্য কারণবশত...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। সোমবারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সূচি...
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে হবে। শনিবার বিকেলে সাভারে ব্র্যাক সিডিএম...
প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও, নবায়নযোগ্য...
যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
লোডিং...

এলাকার খবর