জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ সীমিত করার পদক্ষেপ হিসেবেই এ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা চলছে।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এই প্রশাসন আমেরিকান নাগরিকত্বের মূল্য রক্ষা করবে। আর এর মধ্যে রয়েছে পাসপোর্ট যাচাই ও অনুমোদন প্রক্রিয়া যেন পূর্ণাঙ্গভাবে সেই মানদণ্ড প্রতিফলন করে, তা নিশ্চিত করা।’

কী আছে নতুন প্রস্তাবে?

বর্তমান নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের জন্য যখন পাসপোর্টের আবেদন করা হয়, তখন মা-বাবাকে শিশুর সঙ্গে তাঁদের সম্পর্ক নিশ্চিত করতে হয় এবং সরকার-অনুমোদিত ছবিসহ পরিচয়পত্র জমা দিতে হয়। বর্তমান প্রক্রিয়াতেও আবেদনে মা-বাবাকে তাঁদের নাগরিকত্বের অবস্থা ঘোষণা করতে হয়, তবে অভিবাসন সংক্রান্ত কোনো নথিপত্র সাধারণত জমা দেওয়ার প্রয়োজন পড়ে না।

পররাষ্ট্র দপ্তরের খসড়া নির্দেশনায় এই প্রক্রিয়ায় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, মা-বাবার তথ্য এবং তাঁদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে হবে।

নতুন এই প্রস্তাব বাস্তবায়ন হলে, শিশুদের পাসপোর্টের আবেদন জমা দেওয়ার সময় মা-বাবা বা আইনি অভিভাবকদের নিজেদের নাগরিকত্বের প্রমাণ (যেমন: বৈধ মার্কিন পাসপোর্ট বা জন্মনিবন্ধন সনদ) কিংবা তাঁদের অভিবাসন অবস্থার প্রমাণপত্র (যেমন: আই-৯৪ ফরম বা গ্রিন কার্ড) জমা দিতে হবে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, শিশুটি আদৌ নাগরিকত্ব পাওয়ার যোগ্য কি না, সরকার এসব তথ্য যাচাই করে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই নির্দেশনার ফলে যেসব শিশুর মা-বাবা যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি সরকারের অধীনে চাকরি করেন, নাগরিকত্ব পাওয়ার জন্য জালিয়াতি বা ব্যবসায়িক লেনদেনের সাথে যুক্ত কিংবা শত্রুভাবাপন্ন বিদেশি হিসেবে চিহ্নিত, সেই শিশুদের নাগরিকত্ব দেওয়া বন্ধ করা হবে।

ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।...
প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও, নবায়নযোগ্য...
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
লোডিং...

এলাকার খবর