ঈদে ১৬ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটি শুরু হচ্ছে কবে?

আপডেট : ১৪ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (ছুটির তালিকা) থেকে এ তথ্য জানা যায়।

ছুটির তালিকা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ২৪ মে থেকে বন্ধ হলেও বাস্তবিক অর্থে ২২ মে থেকেই ছুটি পেতে যাচ্ছে শিক্ষার্থীরা। আগামী ২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২২ মে থেকেই বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। 

অর্থাৎ, আগামী ২১ মে ক্লাস করেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 

অন্যদিকে, সরকার প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী ৪ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা বলা হলেও, আদতে ক্লাস শুরু হবে ৭ জুন রোববার থেকে। কেননা ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি। 

সার্বিকভাবে, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২২ মে থেকে ৬ জুন পর্যন্ত- মোট ১৬ দিন ছুটি থাকবে।

অন্যদিকে, মাদ্রাসাগুলোতে ছুটি আরও দীর্ঘায়িত হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসায় ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ছুটি চলবে। সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হওয়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা টানা ২৩ দিনের ছুটি ভোগ করবে।

দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬ জানুয়ারি। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড....
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর