শিক্ষক নিয়োগ থেকে উন্নয়ন বরাদ্দ, সবখানেই দুর্নীতি মনিপুর স্কুলে

আপডেট : ১৮ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

স্বৈরশাসন আমলে রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে লুট হয়েছে ৬০২ কোটি টাকা। গণঅভ্যুত্থানের পরে স্কুলের অনেক নথিপত্র গায়েবও করা হয়।  যার বেশিরভাগের সাথে জড়িত আওয়ামী লীগ নেতা কামাল মজুমদার। অবৈধভাবে নিয়োগ দেয়া হয় ৬৬২ জন শিক্ষককে। এর মধ্যে ৭৪ জনের কোন নিবন্ধন নেই। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 

মনিপুর উচ্চবিদ্যালয়ে ২৯ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। এই বিদ্যালয়ে ২০০৯ সাল থেকে সভাপতি হিসেবে ছিলেন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার ও তার পরিবারের সদস্যরা।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানান, স্বৈরশাসনের সাড়ে ১৫ বছরে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই স্কুলে ব্যাপক অনিয়ম করেছেন কামাল মজুমদার। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত রিপোর্ট অনুযায়ী আটটি বহুতল ভবন নির্মাণ ও উন্নয়ন খাতে ৪৩৬ কোটি, একাডেমিক ও নগর ভাতায় ৮৭ কোটি ৮৪ লাখ, ভ্যাট-আয়কর ফাঁকিতে ৩৬ কোটি ৭৫ লাখ এবং মুদ্রণ-ছাপানোর নামে ১১ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ বছরে অবৈধভাবে নিয়োগ দেয়া হয় ৬৬২ শিক্ষক-কর্মচারীকে, যা মোট শিক্ষকের তিন-চতুর্থাংশ। এমনকি ৭৪ জনের নেই শিক্ষক নিবন্ধন সনদ। এসব নিয়োগে ছিল না কোনো বিজ্ঞপ্তি।

অভিভাবক ঐক্য ফোরাম সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, ‘এরকম দুর্নীতির ফলে প্রতিষ্ঠানের সুনামই শুধু ক্ষুণ্ন হয় না, শিক্ষার্থীদের পড়াশোনার মানও নষ্ট হয়।’

মনিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ‘নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে সেটিই মানা হবে।’

এই স্কুলের ৫ টি শাখা রয়েছে, যার চারটিরই কোন অনুমোদন নাই।

দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০২৮ সালের মধ্যে প্রাথমিক স্তরে সব শিক্ষা প্রতিষ্ঠানকে একই কারিকুলামের আওতায় আনতে চায় সরকার। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনা হচ্ছে। রাজধানীতে সিপিডির আয়োজনে এক সংলাপে একথা বলেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর