৬ষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী 

আপডেট : ১৯ জুন ২০২৬, ১২:৩৬ পিএম

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায় এখন থেকে  ডিজিটাল নকলের সাজা দেওয়া হবে বলেও জানান তিনি।

আজ শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা জানান।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্ব নেতৃত্ব দিতে পারে। আর সেভাবেই সরকার শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে।

এছাড়া সবাইকে উচ্চ শিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা। 

‘সেশনজট কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে পরীক্ষার ফলাফল হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এই ডিসেম্বরে স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া...
চলতি বছরের মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।
প্রাথমিকে শিক্ষার্থীদের মিড-ডে মিলের খাবারের মানে কোনো ধরনের অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ পেলে সরবরাহকারী প্রতিষ্ঠানের কাজ বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা...
স্বৈরশাসন আমলে রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে লুট হয়েছে ৬০২ কোটি টাকা। গণঅভ্যুত্থানের পরে স্কুলের অনেক নথিপত্র গায়েবও করা হয়।  যার বেশিরভাগের সাথে জড়িত আওয়ামী লীগ নেতা কামাল মজুমদার। অবৈধভাবে...
দেশে বিএনপির নেতৃত্বাধীন সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। আজ শুক্রবার জামায়াতের মহানগরী শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ...
আগামী রোব ও সোমবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ার ও বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত সচেতন গ্রাহক ফোরাম। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব...
২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া জাহান প্রভা। তবে বিয়ের পরপরই অভিনেত্রীর সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে তাঁর কিছু আপত্তিকর ভিডিও...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। আগামী ২৩ জুন ওই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো...
লোডিং...

এলাকার খবর