এসএসসির ফলাফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৮:১৪ এএম

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ সকাল ১০টায়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে একযোগে ফল প্রকাশ হবে। শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে।

সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার ফল লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। ২০ মে পর্যন্ত চলে তত্ত্বীয় পরীক্ষা। ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ছিল ব্যবহারিক পরীক্ষা।

ফলাফল জানা যাবে যেভাবে

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

এ ছাড়া এসএসসির ফলাফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। মোবাইলে এসএমএসের মাধ্যমে 16140 অথবা 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা।

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16140 বা 16222 নম্বরে পাঠাতে হবে। (SSC Dha 123456 2026 Send to 16140)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামীকাল সোমবার। সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ পাবে ফল।
মেলায় যুক্তরাজ্য থেকে ক্যান্টারবেরি ক্রাইসচার্চ বিশ্ববিদ্যালয়, সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়, হার্টপুরী বিশ্ববিদ্যালয় ও কলেজ, রিজেন্ট কলেজ লন্ডন অংশগ্রহণ করবেন। ইউরোপের হাঙ্গেরি থেকে থাকবেন পেক্স...
আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। সোমবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম শ্রেণিতেও ভর্তি পরীক্ষা হবে। তাই, শিক্ষা জীবনের শুরুতেই চাপে শিশুরা। এরই মধ্যে শুরু হয়েছে সন্তান নিয়ে অভিভাবকদের কোচিংয়ে ছোটাছুটি।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কেবল আংশিক আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটন অপেক্ষা করছে বলেও জানান তিনি। রয়টার্স...
কাজ না করেই ৬০ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের হালুয়াঘাটের ইউএনওর বিরুদ্ধে। বিগত অর্থবছরে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত এবং সংরক্ষণের জন্য বরাদ্দ করা টাকা উত্তোলন করা হয় জুনে।...
রাজধানীতে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনে অন্তত ১২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় ও ২ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়।
লোডিং...

এলাকার খবর